শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০, ০৮:৩৯ সকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২০, ০৮:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলমাকান্দায় বন্যার পানিতে ভেসে গেল ১০ কোটি টাকার মাছ

মোঃ রিপন, কলমাকান্দা প্রতিনিধি : [২] নেত্রকোনার কলমাকান্দায় পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে দুই দফা বন্যায় কলমাকান্দায় ৩৩০০পুকুরের মাঝে প্রায় ২৪০০টি পুকুরের মাছ ভেসে গেছে। এতে পুঁজি হারিয়ে পথে বসেছেন অনেক মৎস্যচাষি।

[৩] কলমাকান্দার রংছাতি ইউনিয়নের রায়পুর, বরকান্দা, কৃষ্ণপুর, এলাকার আক্কাস আলী মেম্বার ও আল মামুন জানান, আমাদের এলাকার বেকার যুবকেরা মৎস্য চাষের ওপর নির্ভর করে। কলমাকান্দা উপজেলার বেশি সংখ্যক পুকুর বিরাজমান বর্তমানে আমাদের এই এলাকার মানুষ এই বন্যায় সর্বস্বান্ত হয়ে পড়েছে।

[৪] উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার আটটি ইউনিয়নে প্রায় ১০০০ মেট্রিকটন মাছের ক্ষতি হয়েছে। যার বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা। এ উপজেলায় মুক্ত ও বদ্ধ জলাশয়ের পরিমাণ ৪৩০০ হেক্টর। তাতে মাছ উৎপাদন হয় সাড়ে ১২ হাজার মেট্রিকটন। উপজেলায় চাহিদা প্রায় ৮ হাজার মেট্রিকটন। আর ৪ হাজার মেট্রিকটন উদ্বৃত্ত।

[৫] বড়খাপন এলাকার মৎস্যচাষি শফিকুল ইসলাম বলেন, আমি তিনটি পুকুরে বাণিজ্যিক ভিত্তিতে মাছ চাষ করি। বন্যার আশঙ্কায় পুকুরের পাড়ে জাল দিয়ে ঘের দিয়েছিলাম। কিন্তু কোনো কাজ হয়নি। ঢলের তোড়ে জালের বেড়া তো টেকেইনি, পাড়ও ধসে গেছে। চোখের সামনে দিয়ে প্রায় চার লাখ টাকার মাছ ভেসে গেছে।

[৬] উপজেলা মৎস্য কর্মকর্তা অনিক রহমান জানান, উপজেলার ৮টি ইউনিয়নে প্রায় ১০ কোটি টাকার মৎস্য সম্পদ এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীদের তালিকা করে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে পাঠিয়েছি। বরাদ্দ পেলে বিতরণ করা হবে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ