শিরোনাম
◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি ◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল

প্রকাশিত : ১২ জুলাই, ২০২০, ০৮:২৮ সকাল
আপডেট : ১২ জুলাই, ২০২০, ০৮:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোরগঞ্জে কোভিড-১৯ এ আক্রান্ত ১৭২৯, সুস্থ ১৪১৮ জন

কিশোরগঞ্জ প্রতিনিধি : [২] কিশোরগঞ্জে নতুন করে ১২ জনসহ মোট ১৭২৯ জনের কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত ১৪১৮ জন সুস্থ হয়েছেন।

[৩] শনিবার (১১ জুলাই) দিবাগত রাতে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে এ তথ্য জানান জেলা সিভিল সার্জন।

[৪] সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, মোট ১৪০ জনের নমুনা পরীক্ষা করে শনিবার রাতে পাওয়া প্রতিবেদনে নতুন করে ১২ জনের করোনা পজিটিভ ও ১২৮ জনের নেগেটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট ১৭২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট ৩০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া নতুন করে আরও ৫৬ জনসহ মোট ১৪১৮ জন সুস্থ হয়েছেন।

[৫] তিনি আরো জানান, নতুন শনাক্তদের মধ্যে ১০ জনই কিশোরগঞ্জ সদর উপজেলায়, বাকি দুজন বাজিতপুর উপজেলায় শনাক্ত হয়েছেন।

[৬] ৫৬ জন নতুন সুস্থদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ১০ জন, করিমগঞ্জে ৯, পাকুন্দিয়ায় ৯, ভৈরব উপজেলার একজন ও বাজিতপুর উপজেলার সর্বোচ্চ ২৭ জন রয়েছেন।

[৭] বর্তমানে অন্য জেলায় শনাক্তকৃত একজন করোনা পজিটিভসহ জেলায় মোট ২৮২ জন করোনা রোগী ও ৯ জন সাসপেক্টটেড/নেগেটিভ বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ