শিরোনাম
◈ নারী এ‌শিয়ান কাপ ফুটব‌লে আজ উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ ◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার ◈ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত : ১২ জুলাই, ২০২০, ০৬:০৩ সকাল
আপডেট : ১২ জুলাই, ২০২০, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাম্প মাস্ক ব্যবহারে অনাগ্রহী ধর্মীয় কারণে: স্লাভায় জিজেক

দেবদুলাল মুন্না:[২] গত শনিবার ওয়াশিংটনের বাইরে ওয়াল্টার রিড মিলিটারি হাসপাতালে পরিদর্শনে গেলে প্রথম মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ক পরেন। এর আগে তিনি মাস্ক পরেননি। অথচ বেশ কয়েকবার তিনি বলেছিলেন, সবার মাস্ক পরার দরকার নেই। নিজেও মাস্ক পরতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

[৩] গত ৯ জুলাই কাউন্টার পাঞ্চে বিশ্বসেরা রাজনৈতিক দার্শনিক স্লাভায় জিজেক এক ইন্টারভিউতে বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্প একজন গোঁড়া খ্রিস্ট্রান। মৃত্যুর আগের রাতে যিশু তাঁর বিশ্বস্ত প্রেরিতদের একত্রিত করেছিলেন এবং নিজের মৃত্যুর স্মরণার্থ সভা প্রবর্তন করেছিলেন। তিনি তাদের বলেছিলেন, “ইহা আমার স্মরণার্থে করিও।” (লূক ২২:১৯) সেসময় যীশু বলেছিলেন, তার প্রধান শক্র তিগো মুখে মাস্ক পরতেন। তোমরা পারতপক্ষে মাস্ক ব্যবহার করো না। ট্রাম্পও সেকারণে সম্ভবত মাস্ক ব্যবহার করেন না।

[৪] ট্রাম্প এর আগে বলেছিলেন, মাস্ক পরলেও তাকে দেখতে অনেকটা লোন রেঞ্জারের মতো লাগে। লোন রেঞ্জার হচ্ছেন আমেরিকান কল্পকাহিনীর একজন নায়ক, যার মাস্ক পরা থাকে। আদিবাসী আমেরিকান বন্ধু টোনটোর সঙ্গে মিলে পশ্চিমা আমেরিকায় অপরাধীদের বিরুদ্ধে লড়াই করে।

[৫] এর আগে ট্রাম্প জানান, সাংবাদিকরা তাকে নিয়ে মজা করবেন এই ভয়ে তিনি মাস্ক পরেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়