শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ১২ জুলাই, ২০২০, ০৩:৫৫ রাত
আপডেট : ১২ জুলাই, ২০২০, ০৩:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইসিইউ কক্ষে মাস্ক পরিহিত হায়দার আকবর খান রনোর ছবি নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শিমুল মাহমুদ: [২] ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক মুজিবুর রহমান জানিয়েছেন, ভালো আছেন প্রবীণ জননেতা রনো। তার অনেকটা ইমপ্রুভ হয়েছে। এখনও অক্সিজেন প্রয়োজন হচ্ছে তবে আগের তুলনায় পরিমান কম। রক্ত জমাট যেনো না বাঁধে সেজন্য অন্যান্য রোগীর মতই তাকে ঔষধ দেয়া হচ্ছে।

[৩] ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিশিষ্ট এ মার্কসবাদীর চিকিৎসার সহায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তার দল সিপিবির স্বেচ্ছাসেবকরা।

[৪] তারা জানান, হায়দার আকবর খান রনোর শারীরিক অবস্থা অনেকটা ভালো। আশা করছেন, দুই থেকে চার দিনের মধ্যে আইসিইউ থেকে কেবিনে নেয়া যাবে। তিনিও হাসপাতাল থেকে বাসায় যাওয়া জন্য উদ্বেগ হয়ে আছেন।

[৫] রনোর প্রতি কমরেডদের এই ভালোবাসা প্রশংসনীয় হলেও আইসিইউ কক্ষে কমরেড রতন কেবল মাস্ক পরায় সমালোচনা হচ্ছে ভার্চুয়াল দুনিয়ায়।

[৬] ফেসবুকে দীপায়ন খীসা লিখেছেন, শুধু মাস্ক পরিধান কি কোভিড-১৯ সংক্রান্ত প্রচলিত নিরাপদ স্বাস্থ্য বিধি অনুমোদন করে? কমরেড রতনের কি আরো সুরক্ষা পোশাক ব্যবহার করা আবশ্যক ছিলোনা?

[৭] এ বিষয়ে রতন বলেন, প্রথমত আমি আইসিইউতে ডিউটি করি না। দ্বিতীয়ত, গতকাল ডিউটি শেষে পিপিই খুলে বের হওয়ার সময় রনো ভাই কি কারণে যেনো ডেকে ছিলেন। আমি তখন মাক্স পরেই চলে যাই। এ নিয়ে বিতর্কের কিছু আছে বলে আমি মনে করি না। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ