শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ১২ জুলাই, ২০২০, ১২:০৭ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২০, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্যবিধি মানায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাহারা খাতুনের জানাযা নামাজ হয়নি

মনিরুল ইসলাম: [২] কড়াকড়িভাবে স্বাস্থ্যবিধি মানার কারণেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশের প্রথম মহিলা স্বরাষ্ট্রমন্ত্রীর অ্যাডভোকেট সাহারা খাতুনের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়নি। কোভিড-১৯ কালীন সময়ে এই স্বাস্থ্য বিধি মেনেই জানায়া হচ্ছে না। কোভিড-১৯ শনাক্ত হয়ে বা ননকোভিড অবস্থায় যেসব সংসদ সদস্য মারা যাচ্ছেন তাদের জানাযা সংসদ ভবনে অনুষ্ঠিত হচ্ছে না। এভাবেই জানালেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

[৩] তিনি এ প্রতিবেদককে বলেন, শুধু স্বাস্থ্যবিধির কারণেই রেওয়াজ থাকা সত্বেও সংসদ সদস্য যারা মারা যাচ্ছেন তাদের নামাজে জানাযা আমরা সংসদ ভবন এলাকায় করতে পারছি না। লোক সমাগম এড়াতেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। তিনি আরো বলেন, কোভিড-১৯ শনাক্তকারী বলেই নয়। যারা কোভিড-১৯ শনাক্ত হননি তাদেরও জানাযা অনুষ্ঠিত হচ্ছে না। কোভিড-১৯ সংত্রুমণ পরিস্থিতি এড়াতেই এ ব্যবস্থা নিয়েছে সংসদ সচিবালয়।

[৪] উল্লেখ্য, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন গত বৃহস্পতিবার ৯ জুলাই বাংলাদেশ সময় রাত ১১টা ২৫ মিনিটে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে মৃত্যুবরণ করেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। আজ শনিবার বনানী করবস্থানে তাঁকে দাফন করা হয়।

  • সর্বশেষ