শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ০৩:৫১ রাত
আপডেট : ১১ জুলাই, ২০২০, ০৩:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেঙ্গালুরুর বিখ্যাত স্টেডিয়াম এখন কোভিড সেন্টার

স্পোর্টস ডেস্ক: [২] ভারতে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। প্রায় রোজই আক্রান্তের সংখ্যা বাড়ছে পাল্লা দিয়ে। বহু মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। তবে তাতেও অবস্থার উন্নতি হচ্ছে না। দেশটির মহারাষ্ট্রের অবস্থা সব থেকে খারাপ। গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৮৭৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন প্রাণঘাতী ভাইরাসে। মহারাষ্ট্রে মোট ২ লাখ ৩০ হাজার ৫৯৯ জন মানুষ আক্রান্ত।

[৩] এরই মধ্যে দেশটির উত্তরপ্রদেশের সরকার তিনদিনের লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গেও কন্টেইনমেন্ট জোনে লকডাউন শুরু হয়েছে। একইরকম অবস্থা বেঙ্গালুরুতেও। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৭৩ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। - ঢাকাটাইমস

[৪] গত ২৪ ঘণ্টায় ভারতের বাকি মেট্রো শহরগুলির থেকে বেশি সংক্রমণ ধরা পড়েছে বেঙ্গালুরুতে। যার ফলে সেখানকার প্রশাসন নিয়মের কড়াকড়ি করার সিদ্ধান্ত নিতে পারে। বেঙ্গালুরুর বিখ্যাত চিননাস্বামী স্টেডিয়াম এখন কোভিড সেন্টারে রূপান্তরিত হয়েছে। এমনকি ব্যাঙ্গালোর প্যালেসকেও কোভিড কেয়ার সেন্টারের পরিণত করা হয়েছে। বৃহস্পতিবার থেকে এই দুই জায়গায় করোনা আক্রান্তদের চিকিৎসার সুবিধা দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।

[৫] গোটা কর্নাটকে পরিস্থিতির অবনতি হয়েছে গত ২৪ ঘণ্টায়। সেখানে মুম্বাইয়ের থেকেও বেশি সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। কর্নাটকে এখন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ১০৫। বেঙ্গালুরুতে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৮৮২। - জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়