শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২০, ১০:৩৮ দুপুর
আপডেট : ০৯ জুলাই, ২০২০, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রিকেটের স্বার্থে ইংল্যান্ড যেতে চান অজি কোচ

স্পোর্টস ডেস্ক: [২] করোনা পরিস্থিতি কাটিয়ে উঠে এখনও ভালো করে অনুশীলন শুরু করতে পারেনি অস্ট্রেলিয়া। অথচ সীমিত ওভারের ক্রিকেট খেলতে চলতি মাসেই ইংল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল অজিদের। এখন পর্যন্ত সেটি স্থগিতের ঘোষণা আসেনি।

[৩] তবে আপাতত যে সিরিজটি হচ্ছে না, সেটি এক প্রকার নিশ্চিত। বিকল্পও ভেবে রাখা হয়েছে। চলমান উইন্ডিজ সিরিজ শেষে আয়ারল্যান্ড ও পাকিস্তানকে আতিথ্য দেবে ইংলিশরা। সেপ্টেম্বরের মধ্যে শেষ করার কথা রয়েছে সিরিজটি। সেই মাসের শেষদিকেই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) সিরিজটি আয়োজন করার পরিকল্পনা করছে।

[৪] ইংল্যান্ড সফরে যেতে অস্ট্রেলিয়া দলের প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারও। ক্রিকেটের স্বার্থে চিরপ্রতিদন্ধীদের দেশে উড়াল দিতে যাচ্ছেন তিনি। যতটুকু সম্ভব, সব ধরনের উপায় ভেবেই এই সিরিজটি আয়োজন করা হোক বলে মনে করেন তিনি।

[৫] ল্যাঙ্গার বলেন, ‘আমার কাছে মনে হয়, ইংল্যান্ড সফর করা উচিত। অনেক চ্যালেঞ্জ সামনে আসবে। তবে যতটুকু সম্ভব আমাদেরকে সফর করার সমাধান বের করতে হবে। ক্রিকেট বিশ্বের স্বার্থের জন্য এটি দরকার। এরপরও যদি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে সফর করা সম্ভব না হয় তাহলে, এটি অন্তত আমরা বলতে পারব সাধ্যের সব চেষ্টাই আমরা করেছি।’-ডেইলি টেলিগ্রাফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়