শিরোনাম
◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস 

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২০, ০৮:২৪ সকাল
আপডেট : ০৯ জুলাই, ২০২০, ০৮:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমেরিকার ব্যক্তি মালিকানাধীন একটি বিমান ধ্বংস করেছে ভেনিজুয়েলার বিমানবাহিনী

ইয়াসিন আরাফাত : [২] আমেরিকার হকার ৮০০ বিমানটি ভেনিজুয়েলার আকাশসীমা লঙ্ঘন করার পর দেশটির বিমান বাহিনী এই ব্যবস্থা নেয়। ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী এর সর্বশেষ ফ্লাইট রুট ছিল মেক্সিকো। তবে বিমানটি ঠিক কোথায় ভূপাতিত হয়েছে তা জানা যায় নি এবং বিমানের যাত্রীদের সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি। পার্সটুডে

[৩] ভেনিজুয়েলার সামরিক বাহিনী টুইটারে দেয়া পোস্টে জানিয়েছে, ৮ জুলাই রাতে ভেনিজুয়েলার আকাশে অনুপ্রবেশকারী একটি মার্কিন বিমান শনাক্ত করা হয় এবং সামরিক বিমানের সাহায্যে তা ধ্বংস করা হয়েছে।

[৪] ওই টুইটার পোস্টের সঙ্গে দেয়া কয়েকটি ছবিতে দেখা যাচ্ছে- বিমানটি দুই ভাগ হয়ে ভেঙে পড়েছে এবং তাতে আগুন ধরে গেছে। ছবিতে বিমানের সিরিয়াল নাম্বার দেখানো হয়েছে এন৩৩৯এভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়