শিরোনাম
◈ গণভোটের ‘হ্যাঁ–না’ নিয়ে বিতর্ক-বিভ্রান্তি, বিএনপির ধোঁয়াশা কাটেনি ◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২০, ১১:৩৯ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২০, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংকেত না মানায় কর্ণফুলীতে ডুবল পণ্যবাহী লাইটার জাহাজ

এম.ইউছুপ রেজা, চট্টগ্রাম : [২] কর্ণফুলী নদীতে ২ হাজার ২৪৬ টন স্ক্রাপ লোহাসহ এমভি বর্ণিয় প্রিন্স নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। বুধবার সকালে কর্ণফুলী নদীর সদরঘাট ১ নং জেটি এলাকায় এসে ২নং মোরিং ‘বয়ার’ সাথে ধাক্কা খেয়ে এ দুর্ঘটনা ঘটে।

[৩] বাংলাদেশ লাইটারেজ জাহাজ শ্রমিক ইউনিয়নের সচিব এম এ রনি জানান, জাহাজটি গতকাল রাত ১১ টার দিকে পতেঙ্গা এলাকার ১৫ নং চাইনিজ ঘাটের নোঙ্গরে ছিলো।

[৪] সেখান থেকে শাহ আমানত সেতুর দিকে জাহাজটি যাত্রা করে। কিন্তু নদীর স্রোত বেশি থাকার কারণে জাহাজটিকে বেশ কয়েকবার সংকেত দেওয়া হয়। কিন্তু জাহাজটির মাস্টার সংকেত না মেনে জাহাজটি চালু রাখে। চালু রাখার প্রেক্ষিতে জাহাজটি সদরঘাট অংশে ১ নং ঘাটের ২ নং মোরিংয়ের বয়ার সাথে ধাক্কা খায়। ধাক্কায় জাহাজটির তলা এবং পাশে ফেটে যায়। ফলে জাহাজের ভেতরে পানি ঢুকে জাহাজটি ডুবে যায়। জানা গেছে, জাহাজটির ভেতরে ২ হাজার ২৪৬ টন লোহা তৈরির কাঁচামাল ছিলো। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়