শিরোনাম
◈ খালেদাকে বাড়ি থেকে উচ্ছেদ: সেনাবাহিনীর শীর্ষ দুই কর্মকর্তা হঠাৎ দৃশ্যপটের বাইরে ◈ মে‌সির দাপ‌টে বড় জয় ইন্টার মায়া‌মির ◈ ইরা‌নের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো শত্রুর দিকে তাক করে রাখা হয়েছে: অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ◈ ইং‌লিশ লি‌গে দারুণ এক জয় পে‌লো ম‌্যান‌চেস্টার সি‌টি ◈ হামে মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি, সমালোচনা এড়াতে স্বাস্থ্য অধিদপ্তর কম দেখাচ্ছে ◈ গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাক জ্বালিয়ে দিল জনতা ◈ সান্ডারল‌্যা‌ন্ডে হোঁচট খে‌লো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ বিশ্বকাপে মে‌ক্সি‌কো‌তে এক মাস শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি দেওয়া হবে ◈ আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন থালাপতি বিজয়, উপস্থিত থাকবেন রাহুল গান্ধী ◈ শুভেন্দুর নেতৃত্বে আস্থা, প্রশংসায় শেখ হাসিনা

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২০, ১১:৩৯ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২০, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ট্রেলিয়ার বিশ্ব চ্যাম্পিয়ন স্নোবোর্ডার মারা গেছেন

স্পোর্টস ডেস্ক: [২] স্পেয়ারফিশিং করতে গিয়ে তার মৃত্যু হয় বলে ধারণা করছে স্থানীয় কর্মকর্তারা। যেখানে বুধবার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টের সমুদ্র সৈকতে তার নিথর দেহ পাওয়া যায়। ৩২ বছর বয়সী স্নোবোর্ডার অ্যালেক্স পুলিনকে সেই জায়গাতেই প্যারামেডিকস চিকিৎসা দেওয়া হয়। তবে তিনি আর স্বাভাবিক অবস্থা ফিরে আসেননি।

[৩] ডাকনাম ‘চাম্পি’ ২০১৪ সালে সোচিতে শীতকালীন অলিম্পিকে অস্ট্রেলিয়ার পতাকাবহন করেছিলেন। কুইন্সল্যান্ডের এক অ্যাম্বুলেন্সের লোক এ বিষয়ে বলেন, তিনি পাম সৈকতে স্পেয়ারফিশিং করছিলেন। তাকে স্থানীয় মানুষ উপক‚লে নিয়ে এসে লাইসেভার্স ও প্যারামেডিকস দেয়।

[৪] স্থানীয় একটি গণমাধ্যম জানিয়েছে, একটি স্নোকারকিলার কৃত্রিম পাথরের ওপরে পুলিনকে অচেতন অবস্থায় ডুবে থাকতে দেখা যায়। পরে লাইফগার্ডরা তাকে কিনারায় নিয়ে আসে ও স্থানীয় সময় ১০টা ৩০ মিনিটে প্যারামেডিকস দেয়। - সিডনি ট্রিবিউন

[৫] পুলিন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের ম্যানসফিল্ড শহরে বেড়ে উঠেছেন। আর মাত্র ৮ বছর বয়সেই স্নোবোর্ডের দীক্ষা পান তিনি। পরবর্তীতে ২০১১ ও ২০১৩ সালে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জেতেন। এছাড়া তিনি দেশের হয়ে স্নোবোর্ডে ২০১০, ২০১৪ ও ২০১৮ সালে অলিম্পিকে অংশগ্রহণ করেন। - বাংলানিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়