শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২০, ১২:০৯ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২০, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিধান রিবেরু: চলচ্চিত্রের গানে ইতিহাসে এন্ড্রু কিশোর একজন জেনুইন প্লেব্যাক সিঙ্গার

বিধান রিবেরু : ছোটবেলায় দুপুরে ভাত খাওয়ার পর রেডিয়োতে শুনতে পেতাম ছায়াছবির গান। নিয়মিত। সেখানে এন্ড্রু কিশোর আর রুনা লায়লা থাকতেন অবধারিত। বাংলাদেশের চলচ্চিত্রে গানের ইতিহাসে এন্ড্রু কিশোর হলেন জেনুইন প্লেব্যাক সিঙ্গার। সিনেমা ব্যতীত তার অন্য কোনো গান শোনা যায় না। আশি ও নব্বই এই দুই দশক দাপটের সাথে সিনেমার গান গেয়েছেন তিনি। আমি যে পাড়ায় থাকি, সেই পাড়ায় এন্ড্রু কিশোরের এক আত্মীয় পরিবার থাকতো। নব্বইয়ের দশকে তিনি একবার ওদের বাসায় এসেছিলেন। ছোট আমি বিস্ময় নিয়ে তাকে দেখতে গিয়েছিলাম। গলায় মোটা স্বর্ণের চেইন পরতেন, এটাই জ্বল জ্বল করছে স্মৃতিতে। তার গাওয়া একটি গান আমার কানে প্রায়ই বাজে- ‘হায় রে মানুষ রঙিন ফানুস দম ফুরাইলে ঠুস’। সৈয়দ শামসুল হকের কথা, আলম খানের সুর। কী ভয়ংকর সুন্দর কম্বিনেশন। মহীউদ্দিন পরিচালিত ছবিটির নাম ছিলো : ‘বড় ভালো লোক ছিলো’ (১৯৮২)।

 

  • সর্বশেষ