শিরোনাম
◈ বিশ্বকা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে রা‌তে ভারত ও ও‌য়েস্ট ই‌ন্ডিজ মু‌খোমু‌খি ◈ মধ্যপ্রাচ্যগামী ১০ ফ্লাইট বাতিল, চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ ◈ মধ্যপ্রাচ্যে ‘রেড লাইন’ অতিক্রম না করতে চীনের কড়া বার্তা ◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২০, ০৭:৩৮ সকাল
আপডেট : ০৮ জুলাই, ২০২০, ০৭:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার ২

জাহাঙ্গীর লিটন : [২] লক্ষ্মীপুরে হত্যা চেষ্টা, অনধিকার প্রবেশ, শ্লীলতাহানী ও চুরির মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ৭ জুলাই মঙ্গলবার বিকেলে সদর উপজেলার শাকচর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ওসি একেএম আজিজুর রহমান মিয়া।

[৩] গ্রেফতার হওয়া আসামিরা হলেন- উপজেলার শাকচর গ্রামের আমিন উল্যাহ ছেলে সোহেল (২৫) ও তার ভাই আবুল হোসেন (৩২)।

[৪] পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় ও স্থানীয়দের অবগত করায় ক্ষিপ্ত হয়ে চলতি বছরের ৯ মে সন্ধ্যায় শাকচর গ্রামের কোরবান আলীর স্ত্রী শিউলীকে মারধর ও শ্লীলতাহানী করে। এসময় বাঁধা দিতে আসলে মামলার স্বাক্ষী ইউসুফ, জসিম উদ্দিন, শাহিন, শিউলি ও ইব্রাহিমকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। এদের মধ্যে ইউসুফের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে নোয়াখালী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বাকীদের সদর হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

[৫] এ ঘটনায় মো: সেলিম বাদী হয়ে গত ১৩ মে ৯ জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি হত্যা চেষ্টা, শ্লীলতাহানী ও চুরির মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামিরা পলাতক ছিল। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শাকচর এলাকা থেকে এজাহারভুক্ত এক ও তিন নম্বর আসামিকে গ্রেফতার করা হয়েছে।

[৬] মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানা পুলিশের উপ-পরিদর্শক আবুল বাশার বলেন, মামলার ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃত আসামীদের বুধবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়