শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২০, ০৫:৫২ সকাল
আপডেট : ০৭ জুলাই, ২০২০, ০৫:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তান থেকে ৮ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হচ্ছে

ডেস্ক রিপোর্ট : [২]পাকিস্তানে আটক আট বাংলাদেশিকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সোমবার (৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

[৩] পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বলা হচ্ছে, পাকিস্তানের জেলখানায় বন্দি রয়েছেন নয় বাংলাদেশি। কিন্তু প্রকৃত সংখ্যা আটজন। ওমান ও পাকিস্তান সীমান্তবর্তী সাগরে মাছ ধরতে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে স্রোতের টানে পাকিস্তানের জলসীমায় ঢুকে পড়ে তারা। পরে পাকিস্তান নৌবাহিনী তাদের আটক করে।’

[৪] ড. মোমেন বলেন, ‘গত বছর অক্টোবরে এ ঘটনা ঘটে। অনেক দিন হয়ে গেছে। আমরা যখন খবর পেলাম তখন তাদের কাছে কোনো পাসপোর্ট বা ডকুমেন্ট ছিল না। সব তথ্য পাওয়ার পর আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানালাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের যাচাই করে তথ্য দিয়েছে।’

[৫] ‘তথ্য ঠিক, তারা বাংলাদেশি নাগরিক। সবাই প্রায় নোয়াখালী অঞ্চলের অধিবাসী। পাকিস্তানে বাংলাদেশ মিশনকে জানানো হয়েছে, তাদের ফিরিয়ে আনার জন্য। তাদের শাস্তিও দেয়া হয়েছিল। সেটিও শেষ হয়েছে। ফ্লাইট পেলেই তারা দেশে ফিরে আসবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়