শিরোনাম
◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার ◈ মাত্র ৮৫২ মিটার দূর দিয়ে গেল ভারতীয় স্যাটেলাইটের ধ্বংসাবশেষ, রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট ◈ প্রবাসীদের ব্যাংক হিসাব খোলায় নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডের হাতে, সই হলো কনসেশন চুক্তি ◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২০, ০৯:৩৫ সকাল
আপডেট : ০৫ জুলাই, ২০২০, ০৯:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নওগাঁয় সরকারী সম্পত্তি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

আশরাফুল নয়ন, নওগাঁ প্রতিনিধি : [২] নওগাঁ সদর উপজেলার শৈলগাছী ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর সরদারসহ তার সন্ত্রাসীবাহিনীদের দ্রুত
গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়েছে।

[৩] শৈলগাছী ইউনিয়ন এলাকাবাসীর আয়োজনে রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ১০ টায় রামরায়পুর দীঘিরপাড়ে রাস্তার দুইপাশে কয়েকশ নারীপুরুষ ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালন করা হয়।

[৪] শৈলগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হেলাল সরদার, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহাদত হোসেন, মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মাষ্টার, সজিব হোসেন, আব্দুল মান্নান। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল দীঘির পাড়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

[৫] বক্তারা বলেন, দীঘিরপাড় বাজারে সরকারী সম্পত্তিতে অবৈধভাবে দখল করে ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গফুর ও তার সন্ত্রাসী বাহিনীরা লক্ষ লক্ষ টাকায় পজিশন দিয়েছে। স্থানীয় এক ব্যক্তি দীঘিটি ইজারা নিয়ে মাছ চাষের জন্য দীঘির পাড়ে টিনের ঘর দিয়ে সেখানে মাছের খাবার রাখছিলেন। গত কয়েকদিন আগে ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর ও তার সন্ত্রাসী বাহিনীরা ঘরটি উচ্ছেদ করা সহ হামলা চালিয়ে কয়েকজনকে আহত করে। স্থানীয়রা দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

  • সর্বশেষ