শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২০, ০৩:৪৮ রাত
আপডেট : ০৫ জুলাই, ২০২০, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমার কোনো শারীরিক সমস্যা নেই, তারপরেও দ্বিতীয় নমুনা পরীক্ষায় পজেটিভ: মাশরাফি

এল আর বাদল: [২] বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার আবারও কোভিড-১৯ পরীক্ষায় রেজাল্ট পজিটিভ এসেছে। প্রথমে আক্রান্ত হওয়ার পর মাশরাফি বাসায় চিকিৎসা নিয়েছেন। আজ তার ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ হয়েছে।

[৩] এ ব্যাপারে মাশরাফির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোভিড-১৯ এর কোনো সিমটম বর্তমানে আমার মধ্যে নেই। এ ধরনের রোগে সাধারনত জ্বর, হাসি-কাশি, শরীর ব্যথা, শ্বাসকষ্ট এবং ক্ষুধামন্দা ও ঘ্রান না পাওয়ার ভাব থাকে। আল্লাহর রহমতে এ সবের কোনোটাই আমার নেই। আমি খুবই ভালো আছি।

[৪] মাশরাফি বলেন, আমি জানি না, দ্বিতীয় নমুনা পরীক্ষায় কেনো আমার পজেটিভ আসলো। গত মঙ্গলবার পরীক্ষা করিয়েছি। বুধবার রেজাল্ট জানতে পেরেছি।

[৫] এদিকে ‘বিডিলাইভ’ বলেছে, গত ২০ জুন করোনা পজিটিভ হওয়ার ফলাফল আসে মাশরাফির। তার উপসর্গ ছিল গা ও মাথা ব্যথা। পরবর্তীতে তার ছোট ভাই মোরসালিন বিন মর্তুজাও করোনায় পজিটিভ হন।

[৬] মাশরাফির চিকিৎসার ব্যবস্থাপত্র অবশ্য করে দিচ্ছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন নিয়মিত মাশরাফির খোঁজ রাখছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়