শিরোনাম
◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২০, ০৩:৪১ রাত
আপডেট : ০৫ জুলাই, ২০২০, ০৩:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লন্ডনে লকডাউন শিথিল হতেই পাব, বার আর সেলুনের সামনে বিশাল লাইন

আসিফুজ্জামান পৃথিল: [২] এক দিনে বিক্রি হলো দেড় কোটি পাইন্টের বেশি মদ।

[৩] দীর্র্ঘদিন পর বার খোলায় মানুষ বেশি পান করবেন এবং মাতাল হবেন বিবেচনায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছলো লন্ডন পুলিশ। হাসপাতালগুলোতেও অতিরিক্ত মদ্যপায়ীদের জন্য নেয়া হয়েছিলো বিশেষ ব্যবস্থা। পাব মালিকরা বলছেন, মঙ্গলবার বড়দিন ও নিউ ইয়ার ইভ বাদ দিলে স্মরণকালের মধ্যে সর্বাধিক মদ বিক্রি করেছেন তারা। ডেইলি মেইল, বিবিসি

[৪] লন্ডনে বার ও পাবের সংখ্যা ২৩ হাজার। সব মিলিয়ে তারা বিক্রি করেছে দেড় কোটি পাইন্ট বা সাড়ে ৭ লাখ লিটার মদ। ফলে ১ দিনেই দ্বিগুন হয়ে যায় বিয়ার, ওয়াইন ও স্পিরিটের দর।

[৫] সারাদিন লন্ডনে বৃষ্টি হলেও মদ বিক্রিতে তার কোনও প্রভাব পড়েনি। মেঘলা আকাশের নিচে দাঁড়িয়ে সামাজিক দূরত্ব মেনেই পাবের সামনে অপেক্ষা করেছেন মদ্যপাযীরা। এদিন সবচেয়ে বেশি বিক্রি হয়েছে স্কচ হুইস্কি।

[৬] অতিরিক্ত বেচাবিক্রিতে সন্তোষ প্রকাশ করেছেন পাব মালিকরা। তারা বলছেন, এভাবে বেশ কিছুদিন চললে তারা ৩ মাসের ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন।

[৭] ভীড় বেড়েছে সেলুনেও। ৩ মাস সেলুনে না যেতে পেরে হাপিয়ে উঠেছিলেন অনেক লন্ডনার। তারা সেলুন ও বিউটি পার্লারগুলোর সামনে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে সেবা নিয়েছেন।

[৮] পার্লার ও সেলুন মালিকরা জানিয়েছেন, সবচেয়ে বেশি মানুষ চুল কাটিযেছেন ও সেবা নিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়