শিরোনাম
◈ অ‌নেক ক‌ষ্টে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড‌কে হারা‌লো আর্সেনাল ◈ রিয়াল মা‌দ্রিদ‌কে হারিয়ে লা লিগা শিরোপা জিতলো বার্সেলোনা  ◈ রেমিট্যান্স যোদ্ধাদের জন্য দুই মাসের মধ্যে আসছে ‘প্রবাসী কার্ড’ ◈ মিয়ানমারে মধ্যরাতের ভূমিকম্প, কেঁপে উঠল চট্টগ্রামও ◈ পাকিস্তানের ক্রিকেট তারকা ইরফান ধরা পড়লেন ট্রাফিক পুলিশের হাতে ◈ ভুয়া সাইবার মামলা ঠেকাতে নতুন আইনে কঠোর ব্যবস্থা ◈ হাসিনার পরামর্শে মমতাকে পরাজিত করে শুভেন্দু মুখ্যমন্ত্রী হয়েছেন: অলি আহমেদ (ভিডিও) ◈ ২৪ ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা চাঁদা না দিলে শরীরে এত গুলি করবো যে পরিবার গুনে শেষ করতে পারবে না: ডেভিড ইমন ◈ অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ‘শত্রুরা এমন জবাব পাবে, যা কল্পনাও করতে পারবে না’: ইরানের হুঁশিয়ারি

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২০, ০২:৪৬ রাত
আপডেট : ০৪ জুলাই, ২০২০, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]রাজবাড়ীর কালুখালী থেকে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

মো.ইউসুফ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি: [২] জেলার কালুখালী থানার পুলিশ গত বৃহস্পতিবার রাতে উপজেলার সাওরাইল ইউনিয়নে অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড গুলিসহ ওলিয়র মন্ডল (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করে। সে সাওরাইল ইউনিয়নের চরাখালী গ্রামের আমিন মন্ডলের ছেলে।

[৩] পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে কালুখালী থানা পুলিশের একটি দল সাওরাইল ইউনিয়নের উত্তর কুমারীরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করে।

[৪] এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃত ওলিয়র মন্ডলের বিরুদ্ধে অস্ত্র আইনে কালুখালী থানায় একটি মামলা দায়ের করেছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়