শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা ◈ মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা ভূমি উন্নয়ন কর পরিশোধ নিয়ে  ◈ শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না ◈ জরুরি নির্দেশনা এসএসসি পুনর্নিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতে মুনাফা কমিয়ে দেওয়া থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক ◈ ৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি আরও স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ অতিরঞ্জিত নয়, জনমতের বাস্তবতা মেনেই সরকারের কথা বলতে হবে: তারেক রহমান ◈ দিল্লি সফরে রাশিয়া থেকে ‘ফ্লাইং ক্রেমলিন’ ও ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর যত বৈশিষ্ট্য জানাগেল ◈ দেবিদ্বারে ব্যাংকের ভেতর গ্রাহকের ৪ লাখ টাকা চুরি করা সেই ব্যাক্তি ঝিনাইদহ থেকে গ্রেপ্তার ◈ মাকড়সার মতো লেজ, নেই কোনো হাড়: বিরল সাপের রহস্য উন্মোচনে চমকপ্রদ তথ্য

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২০, ০১:৩৮ রাত
আপডেট : ০৪ জুলাই, ২০২০, ০১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বন্যা পরিস্থিতি তদারকিতে ১০ কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার

বাশার নূরু: [২] দেশের ১০ জেলার বন্যা পরিস্থিতি তদারকি ও জরুরি মানবিক সহায়তা কার্যক্রম দেখভাল করতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ১০ কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে সরকার।

[৩] কোন কর্মকর্তা কোন জেলার দায়িত্বে থাকবেন তা নির্ধারণ করে দিয়ে গত বুধবার আদেশ জারি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

[৪] অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ নাছিমকে রংপুর, অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার সেনকে লালমনিরহাট এবং অতিরিক্ত সচিব মো. আকরাম হোসেনকে নীলফামারী জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। অতিরিক্ত সচিব শামীমা হককে সুনামগঞ্জ, অতিরিক্ত সচিব আলী রেজা মজিদকে বগুড়া, অতিরিক্ত সচিব মো. মোয়াজ্জেম হোসেনকে সিরাজগঞ্জ এবং অতিরিক্ত সচিব রওশন আরা বেগমকে কুড়িগ্রামের দায়িত্ব দেওয়া হয়েছে।

[৫] এছাড়া যুগ্ম-সচিব আবুল বায়েছ মিয়াকে গাইবান্ধা, যুগ্ম-সচিব মোমেনা খাতুনকে জামালপুর এবং যুগ্ম-সচিব শিখা সরকারকে রাজবাড়ী জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

[৬] দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বন্য পরিস্থিতি তদারকি ও মানবিক সহায়তা কার্যক্রম সংক্রান্ত প্রতিবেদন প্রস্তুত করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জাতীয় দুর্যোগ সাড়াদান সমন্বয় কেন্দ্রের (এনডিআরসিসি) অতিরিক্ত সচিবকে অবহিত করতে বলা হয়েছে।

[৭] এনডিআরসিসির অতিরিক্ত সচিব বন্যা পরিস্থিতি মনিটরিং ও মানবিক সহায়তা কার্যক্রমের সার্বিক সমন্বয়ের জন্য দায়িত্ব পালন করবেন এবং এ সংক্রান্ত প্রতিবেদন সংগ্রহ করে সংশ্লিষ্ট কর্তপক্ষেকে অবহিত করবেন।

  • সর্বশেষ