শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২০, ০৯:০২ সকাল
আপডেট : ০৩ জুলাই, ২০২০, ০৯:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসক-কর্মচারী মুখোমুখি, টানটান উত্তেজনা

মামুন-অর-রশিদ: [২] বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দুই অফিস সহায়ক (এমএলএসএস)কে তুলে নিয়ে বিবস্ত্র করে নির্যাতনের বিচার দাবি করেছে বাংলাদেশ চতুর্থশ্রেণি কর্মচারী ইউনিয়ন শেবাচিম ইউনিট। তারা এঘটনার নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি জানিয়েছে।

[৩] এদিকে ইন্টার্ণ চিকিৎসকরা তাদের এক নারী সহকর্মীকে উত্তক্তের অভিযোগ এনে ঐ দুই কর্মচারীর বিচার দাবী জানিয়েছেন। তাদের নির্যাতনের কোন ঘটনা ঘটেনি বলে দাবি তাদের।

[৪] পাল্টাপাল্টি অভিযোগের বিষয়ে যথাযথ তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন।

[৫] জানাগেছে, হাসপাতালের এক নারী ইন্টার্ন চিকিৎসক গত ২৭ জুন করোনা আক্রান্ত হয়ে করোনা ওয়ার্ডে ভর্তি হন। তিনি তৃতীয় তলার একটি কক্ষে ছিলেন। ২৮ জুন উল্লেখিত দুই অফিস সহায়ক তাদের এক করোনা আক্রান্ত সহকর্মী বাদশাকে দেখতে যান। সেখানে তারা ভুলক্রমে করোনাআক্রান্ত ওই ইন্টার্ন চিকিৎসকের কক্ষে খোঁজ করেন।

[৬] বিষয়টিকে উত্যক্ত উল্লেখ করে তিনি তার সহকর্মীদের মুঠো ফোনে জানান। এরপর ২৯ জুন রাতে দিদারুল ও নুরুল ইসলামকে হাবিবুর রহমান ছাত্রাবাসে নিয়ে বিবস্ত্র করে অমানুসিক মারধর করে ইন্টার্ন চিকিৎসকরা।

[৭] হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক সজল পান্ডে মারধরের বিষয়টি অস্বীকার করেন এবং দিদার ও নুরুলের বিরুদ্ধে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন নারী ইন্টার্নি চিকিৎসককে উত্ত্যক্ত করার অভিযোগ করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়