শিরোনাম
◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ

প্রকাশিত : ০২ জুলাই, ২০২০, ১১:৫২ দুপুর
আপডেট : ০২ জুলাই, ২০২০, ১১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সাতক্ষীরার কালিয়ানী সীমান্ত থেকে প্রায় ১০ কেজি ভারতীয় রূপাসহ এক চোরাকারবারী আটক

সাতক্ষীরা প্রতিনিধি : [২] জেলায় কালিয়ানী সীমান্ত থেকে প্রায় ১০ কেজি ভারতীয় রূপাসহ এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার কালিয়ানী সীমান্ত থেকে উক্ত রূপাসহ তাকে আটক করা হয়। জব্দকৃত রুপার বাজার মূল্য ৭ লাখ ৯৯ হাজার ২০০ টাকা।

[৩] আটক চোরাকারবারীর নাম মোস্তাফিজুর রহমান মজনু (২৫) । সে সদর উপজেলার বৈকারী ইউনিয়নের কালিয়ানী গ্রামের তরিকুল ইসলাম গাজীর ছেলে।

[৪] বিজিবি জানায়, ভারত থেকে অবৈধ পথে সদর উপজেলার কালিয়ানী সীমান্তে রুপার একটি বড় চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিয়ানী বিওপির টহল কমান্ডার নায়েক তাজেদুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৯ কেজি ৯৯০ গ্রাম ভারতীয় রুপাসহ চোরাকারবারী মোস্তাফিজুর রহমান মজনুকে হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত রুপার বাজার মূল্য ৭ লাখ ৯৯ হাজার ২০০ টাকা।

[৫] সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দীন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, আটক চোরাকারবারীকে রুপাসহ সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ