শিরোনাম
◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন? 

প্রকাশিত : ০২ জুলাই, ২০২০, ০৪:৩৭ সকাল
আপডেট : ০২ জুলাই, ২০২০, ০৪:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাষ্ট্রায়ত্ত পাটকল রক্ষায় চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

মহসীন কবির : [২]  পাটকল বন্ধ ও শ্রমিক ছাঁটাইয়ের সিদ্ধান্তের প্রতিবাদে এবং রাষ্ট্রায়ত্ত পাটকল রক্ষার দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম জেলা জাতীয় শ্রমিক ফেডারেশন । কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরের চেরাগী পাহাড় মোড়ে বুধবার (১ জুলাই) বেলা ১১টায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলানিউজ

[৩] সমাবেশ থেকে অবিলম্বে পাটকল বন্ধের ঘোষণা প্রত্যাহার করে এই শিল্পকে বাঁচাতে পাটকলগুলোর আধুনিকায়নে বিনিয়োগ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বক্তারা।

[৪] বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলার সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ, সাধারণ সম্পাদক শরীফ চৌহান, জাতীয় শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী, আমিন পাটকল ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলম, ছাত্রমৈত্রী কেন্দ্রীয় সভাপতি ফারুক আহমেদ রুবেল, হাফিজ জুটমিল ওয়ার্কার্স ইউনিয়ন সভাপতি নূর মোহাম্মদ মিলন প্রমুখ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়