শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ০২ জুলাই, ২০২০, ১২:৫৯ দুপুর
আপডেট : ০২ জুলাই, ২০২০, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীরের মেয়াদ শেষ হচ্ছে ৩ জুলাই

বিশ্বজিৎ দত্ত ও সোহেল রহমান : [২] যেকোন ডেপুটি গভর্নরকে ভারপ্রাপ্ত গভর্নর করে আজ আদেশ জারি করবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

[৩] কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বয়স বর্তমান সীমা ৬৫ থেকে বাড়িয়ে ৬৭ বছর করার জন্য গত ৮ জুন মন্ত্রিপরিষদে আইনের একটি সংশোধনী প্রস্তাব অনুমোদিত হয়। এরপর সংসদে পাঠানো হয়।

[৪] সংসদ সূত্রে জানা গেছে, প্রস্তাবটি গত ২৯ জুন সংসদের নোটিশেও আনা হয়েছিল। কিন্তু বাজেট নিয়ে তাড়াহুড়ার কারণে তা সংসদে উত্থাপিত হয়নি। এরমধ্যেই ৮ জুলাই পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ৩ জুলাই থেকে সংশোধনী পাশ না হওয়া পর্যন্ত একজন ডেপুটি গভর্নর কেন্দ্রীয় ব্যাংকে ভারপ্রাপ্ত গভর্নর হিসাবে থাকবেন। ২০২০-২১ সালের বাজেট অধিবেশনটি চলবে ১০ জুলাই পর্যন্ত।

[৫] আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা যায়, সংসদে গভর্নরের বয়সসীমা ৬৭ করার পর, ব্যাংকিং নীতিমালা অনুযায়ি গভর্নর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয়া হবে। সেখানে বর্তমান গভর্নর যদি ইচ্ছে করেন তবে তিনিও আবেদন করতে পারবেন। তবে এই পদটি পূরণে সরকারের উচ্চ পর্যায়ের ইচ্ছাই প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে তিনি অগ্রাধিকার পেতে পারেন। আবার অন্য নতুন কেউ আসতে পারেন। সংসদে যদি সংশোধনীটি পাস নাও হয় তাহলেও গভর্নর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয়া হবে।

[৬] গত ১৬ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় গভর্নর ফজলে কবীরের মেয়াদ ৪ বছর পূর্ণ হওয়ার পর সাড়ে ৩ মাসের জন্য তাকে পুনরায় নিয়োগ প্রদান করে। ৩ জুলাই তার বয়স ৬৫ অতিক্রম করবে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়