শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০৮:৪০ সকাল
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০৮:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরো ৪১ জনের মৃত্যু, শনাক্ত ৩৭৭৫, সুন্থ ২৪৮৪ (ভিডিও)

মহসীন কবির : [২] বুধবার (১ জুলাই) দুপুর আড়াইটার দিকে কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

[৩] তিনি জানান, কোভিডে মোট মারা গেছেন ১৮৮৮ জন। মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ২৫৮ জন। মৃতদের মধ্যে ৩৮ জন পুরুষ ও ৩ জন নারী। হাসপাতালে মারা গেছেন ২৩ জন এবং বাসায় ১৮ জন। ঢাকা বিভাগে ১৩ জন চট্টগ্রামের ১৭ জন, সিলেটের ২ জন, খুলনার ৫ জন, রংপুরের ১ জন এবং বরিশাল বিভাগের ৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ।

[৪] তিনি জানান, বয়স ভিত্তিক বিশ্লেষণে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৭ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৪ জন।

[৫] অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, ৬৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১৬ হাজার ৮৯৮ জনের। এরমধ্যে আগের নমুনা মিলে পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৮৭৫ জনের। নমুনা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ১২ শতাংশ। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ লাখ ৮৪ হাজার ৩৩৫ জনের।

[৬] তিনি জানান, গত ২৪ ঘণ্টায়  সুন্থ হয়েছেন ২৪৮৪ জন । মোট সুস্থ হয়েছেন ৬২১০২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪১ দশমিক ৬১ শতাংশ।

[৭]  নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৯৫৫ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ২৭ হাজার ৫৪২ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫৫৫ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ১১ হাজার ৯৯৫ জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন ১৫ হাজার ৫৪৭ জন।

[৮] আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।

[৯] দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

 

  • সর্বশেষ