শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০৮:২৩ সকাল
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০৮:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদি আরবে করোনায় গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক মৃত্যু

ডেস্ক রিপোর্ট : [২] মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে করোনায় গত ২৪ ঘণ্টায় ৫০ জনের প্রাণহানি ঘটেছে, যা গত কয়েকদিনের মধ্যে সর্বোচ্চ।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ হাজার ৩৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত একদিনে ৩ হাজার ৬৪৮ জন করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন।

[৩] মঙ্গলবার সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব তথ্য জানিয়েছেন মুখপাত্র ড. মুহাম্মদ আল আব্দুল আলি।

[৪] আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসে দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী, সংক্রমণের দিক দিয়ে ১৫তম স্থানে থাকা দেশ সৌদি আরবে এ পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা ১ লাখ ৯০ হাজার ৮২১ জন। এ পর্যন্ত মারা গেছেন এক হাজার ৬৪৯জন। মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৩০ হাজার ৭৬৬ জন। হাসপাতালে ও হোম কেয়ারে চিকিৎসাধীন ৫৮ হাজার ৪০৮ জন। এদের মধ্যে ২ হাজার ২৭৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

দেশটিতে এ পর্যন্ত করা ১৬ লাখ ৩৯ হাজার ৩১৪ টি নমুনা পরীক্ষায় এসব তথ্য মিলেছে।সূত্র: আরব নিউজ, সারজাহ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়