শিরোনাম
◈ শুধু সনদনির্ভর শিক্ষা নয়, গবেষণা ও প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ কমিটির ◈ মাইকিং করে বাণিজ্যমেলার মাঠে ভাঙচুর, ভেকু দিয়ে গেট ভাঙছেন শেকৃবি শিক্ষার্থীরা: মাঠ বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়ার দাবি ◈ মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট নিয়ে যে নতুন সিদ্ধান্ত ◈ এবার বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আড়াই ঘণ্টা পোশাক শ্রমিকদের অবরোধ ◈ জাতীয় নিরাপত্তা শুধু সামরিক প্রস্তুতি নয়, প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান: রাষ্ট্রপতি ◈ মেসি জাদুতে জয়, চ্যাম্পিয়ন্স কাপে ইন্টার মায়ামি ◈ পোশাকশিল্পে অস্থিরতায় ক্রয়াদেশ হারানোর শঙ্কা, ভাঙচুরে ভাড়াটে লোক ব্যবহারের অভিযোগ; ২৪ ঘণ্টায় আন্দোলন বন্ধের আশ্বাস, গ্রেপ্তার নেতাদের মুক্তি দাবি ◈ আজ রাতেই অন্ধ্র উপকূলে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ◈ ভূমিকম্প মোকাবিলায় পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি উদ্ধার সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০৪:৫৮ সকাল
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০৪:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারী মেরামত’ লাগবে বুড়িগঙ্গা সেতুর, চলবে না পণ্যবাহী যান

বাশার নূরু : [২] উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’-এর ধাক্কায় ক্ষতিগ্রস্ত বুড়িগঙ্গা সেতুর ‘ভারী মেরামত’ প্রয়োজন হবে। দুর্ভোগ এড়াতে মঙ্গলবার রাতেই সেতুটি যাত্রীবাহী যান চলাচলের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মেরামতের আগ পর্যন্ত 'পোস্তাগোলা ব্রিজ' নামে পরিচিত এ সেতুতে পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে।
[৩] সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অতিরিক্ত প্রকৌশলী (ঢাকা অঞ্চল) সবুজ উদ্দিন খান  এসব তথ্য জানান।
[৪] মঙ্গলবার সকাল ১০টা থেকে দুই ঘণ্টা ক্ষতিগ্রস্ত সেতু পরিদর্শন করেন সওজ'র ডিজাইন উইংয়ের প্রকৌশলীরা। ১৯৮৮ সালে চীনের অর্থ সহায়তায় সেতু নির্মাণে সময় তত্ত্বাবধায়নে দায়িত্বে ছিলেন প্রকৌশলী রওশন আরা বেগম। অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদ থেকে অবসরে যাওয়া এ কর্মকর্তাও ছিলেন পরিদর্শন দলে।
[৫] সবুজ উদ্দিন খান জানান, সেতুর পূর্ব পাশের দু'টি গার্ডারে ফাটল দেখা দিয়েছে। গার্ডার দু'টি মেরামত না-কি পুনর্নির্মাণ করতে হবে; তা এখনও নিশ্চিত নয়। ডিজাইন উইং আগামী চার পাঁচদিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে। সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
তিনি জানান, যান চলাচল শুরু করতে তারা একটি 'সেফটি গাইড লাইন' তৈরি করেছেন। ক্ষতিগ্রস্ত গার্ডারের উত্তর-দক্ষিণে ২০০ মিটার অংশে দুই লেনে যান চলাচল করবে। তবে ট্রাক, কভার্ডভ্যান, লরিসহ কোনো ধরনের পণ্যবাহী যান চলবে না। সেগুলো বাবুবাজার সেতু হয়ে বিকল্প পথে চলবে।
[৬] সোমবার 'ময়ূর-২' নামের একটি লঞ্চের ধাক্কায় 'মর্নিং বার্ড' নামে অপর একটি লঞ্চ বুড়িগঙ্গায় ডুবে যায়। নিমিজ্জত লঞ্চকে উদ্ধারে নারায়ণগঞ্জ থেকে আসার পথে উদ্ধারকারী জাহাজ 'প্রত্যয়'র ক্রেন ধাক্কা খায় পোস্তাগোলা সেতুর গার্ডারে। এতে মঙ্গলবার রাত আটটা থেকে চার লেনের এই সেতুতে যান চলাচল বন্ধ হয়ে যায়। কয়েক হাজার গাড়ি আটকা পরে সেতুর দুই পাশে।
[৭] প্রথমে ঘটনা সামান্য মনে হলেও পরে সওজ জানায় আঘাত গুরুতর। সংস্থাটি বলছে, বিআইডব্লিওটিএ'র জাহাজের গাফিলতিতে সেতু ক্ষতিগ্রস্থ হয়েছে। গার্ডার পুননির্মাণ করতে হলে, বহু টাকা ব্যয় হবে।
  • সর্বশেষ