শিরোনাম
◈ দ্বিতীয় প্রান্তিকে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮% ◈ দিল্লিতে আজ বিরোধীদের বড় বিক্ষোভ, রাজপথে নামছে ‘ইন্ডিয়া’ জোট ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি ◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ১২:৩১ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২০, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে শ্যামলী নৈশ্য কোচের ধাক্কায় মসজিদের ইমাম নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি : [২] সোমবার রাত সাড়ে ৮ দিকে ঠাকুরগাঁও টু ঢাকা মহাসড়কের বড়খোচাবাড়ি নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ইমাম সদর উপজেলার ১৭ নং জগন্নাথপুর ইউনিয়নের তিলডাঙ্গী গৌরিপুর গ্রামের মৃত দারাজউদ্দিনের ছেলে।

[৩] প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লাহাড়ি রহমত পাড়া জামে মসজিদের ইমাম গিয়াস উদ্দিন (৭০) বড়খোচাবাড়ি থেকে ভ্যান দিয়ে বাড়ি যাচ্ছিল। ভ্যানটি বড় খোচাবাড়ির ট্রাক, ট্যাংলরী ও কাভার্ড ভ্যান অফিসের সামনে এলে ঢাকাগামী পেছনে থেকে শ্যামলী নৈশ্য কোচটিকে সাইড দিতে গেলে ভ্যানের একটি চাঁকা রাস্তার ধারে গর্তে পড়লে এতে সড়কে ছিটকে পড়ে যায় এসময় পেছনে থেকে আসা শ্যামলী নৈশ্য কোচটি গিয়াস উদ্দিন কে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই গিয়াস উদ্দিনের মৃৃত্যু হয়।

[৪] পরে খবর পেয়ে ঘটনা স্থলে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের টিম এসে গিয়াস উদ্দিনের মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে বোদা থানার হাইওয়ে পুলিশ সার্জেন নওউসাদ ফরহাদ জানান, পরিবারের অনুরোধে ময়না তদন্ত ছাড়াই মৃতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা করবো। নিহতের পরিবার ও এলাকাবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ