শিরোনাম
◈ ২১ জুন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: কূটনীতি ও অর্থনীতিতে নতুন দিগন্তের প্রত্যাশা ◈ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: প্রতিদ্বন্দ্বিতা, কৌশল আর উৎসবের আমেজে জমজমাট এফডিসি ◈ ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার নায়িকা ববির কথিত স্বামী ◈ নারায়ণগঞ্জে রিসোর্টকাণ্ডের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে যে ব্যাখ্যা দিলেন মাওলানা মামুনুল হক ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়ায় সফরে সঙ্গী কতজন, যা জানাগেল ◈ কি হয়েছিলো কারওয়ান বাজার ও বাংলামোটর সিগন্যালের এআই ক্যামেরায়? ◈ বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত যেসব দল বাদ গেল ◈ বাংলাদেশকে ঘিরে নতুন কূটনৈতিক চাপ, ভারত-ইসরাইল বয়ানে অন্তর্নিহিত গভীর বার্তা ◈ ফাঁসির ১৫ ঘণ্টা আগে যে কারণে ছেলের খুনিকে ক্ষমা করলেন বাবা(ভিডিও) ◈ অনিয়ম আর দুর্নীতি হজ ব্যবস্থাপনায়, কোরবানির টাকা আত্মসাতের অভিযোগ

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬, ০৮:৫৫ রাত
আপডেট : ১৫ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি-জেএসডির প্রার্থীকে নিরাপত্তা দিতে ইসির নির্দেশ

মনিরুল ইসলাম : আসন্ন সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মো. রুহুল আমীন দুলাল ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ঢাকা-১০ আসনের প্রার্থীকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এ সংক্রান্ত চিঠি থেকে জানা যায়, পিরোজপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মো. রুহুল আমীন দুলাল এবং ঢাকা-১০ আসনের জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) প্রার্থী সৈয়দ বেলায়েত হোসেন বেলাল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন করেছেন। এরপরিপ্রক্ষিতে, দাখিলকৃত আবেদনের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বৃহস্পতিবার থেকে নির্বাচনের প্রচার শুরু হয়েছে। জামায়াত ও বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা ভোটারকে কাছে আনুষ্ঠানিকভাবে ভোট চাওয়া শুরু করেছেন। প্রচার চলবে ১০ জানুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোটেরদিনের পাশাপাশি ও ভোটের আগের এই প্রথম সাধারণ ছুটি ঘোষনা করেছে সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়