শিরোনাম
◈ সৌদি-পাকিস্তান-তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সমীকরণ ◈ কর্মপরিকল্পনার ১৮০ দিন শেষ, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পারফরম্যান্স মূল্যায়ন; হতে পারে দপ্তর রদবদল ◈ হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ◈ ইয়েমেনে ফের উত্তেজনা, হুতিদের হামলায় নিহত ৫৮ সেনা ◈ বোমা হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারির খবর, পুলিশ বলছে গুজব ◈ খাদ্যে ভয়ংকর ভেজাল, মিলেছে ভারী ধাতু ও জীবাণু ◈ শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে হবে: জামায়াত ◈ বাংলাদেশ থেকে আনারস নেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার ◈ ঋণের কিস্তি বকেয়া পড়লেই গ্রাহককে যখন-তখন ফোন ও হুমকি দেওয়া যাবে না: আরবিআইয়ের কঠোর নীতিমালা ◈ সৌদিকে ঘিরে ইরানি মিত্রদের সমন্বিত হামলার শঙ্কা, লক্ষ্যবস্তু জ্বালানি স্থাপনা ও বন্দর

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬, ০৮:৩৯ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্পেনে এক সপ্তাহে চতুর্থবার ট্রেন দুর্ঘটনা, এবার ক্রেনের সাথে সংঘর্ষে আহত ৪

স্পেনের দক্ষিণ-পূর্বে আন্দালুসিয়ায় যাত্রীবাহী ট্রেনের সঙ্গে ক্রেনের সংঘর্ষ চারজন আহত হয়েছেন। এ নিয়ে চলতি সপ্তাহে দেশটিতে চতুর্থবারের মতো ট্রেন দুর্ঘটনা ঘটনা ঘটেছে।

জরুরি পরিষেবা বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মার্সিয়া অঞ্চলের বন্দর শহর কার্টাজেনার কাছে এই দুর্ঘটনা ঘটেছে। এতে ট্রেনটি লাইনচ্যুত না হলেও বেশ কয়েক জন আহত হয়েছেন। ক্রেনটি স্পেনের জাতীয় রাষ্ট্রীয় মালিকানাধীন রেলওয়ে কোম্পানি রেনফের নয় বলেও জানান তিনি। 

এর আগে স্থানীয় সময় রবিবার দেশটির দক্ষিণ আন্দালুসিয়া অঞ্চলে দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৩ জন নিহত হয়। এর দুইদিন পর বার্সেলোনা শহরের কাছে প্রবল বৃষ্টিপাতের কারণে ট্র্যাকের উপর একটি কন্টেনমেন্ট ওয়াল ভেঙে একটি কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়। এতে চালক নিহত এবং চার যাত্রী গুরুতর আহত হন।

ট্রেন দুর্ঘটনা বেড়ে যাওয়া নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে দেশব্যাপী ধর্মঘটের ডাক দেয় প্রধান ট্রেন চালক ইউনিয়ন। বিক্ষোভের দিন মঙ্গলবার উত্তর-পূর্ব কাতালোনিয়া অঞ্চলে আবারও ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়