শিরোনাম
◈ আপিল বিভাগে আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই ◈ সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ভারতের উদ্দেশে যে ‘কড়া’ বার্তা দিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ◈ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে প্রথম ভাষণে নিজেকে একজন ‘সাধারণ মানুষ’ হিসেবে পরিচয় দিয়ে যা বললেন বিজয় ◈ পুলিশের ৫০ হাজার নিয়োগে তদন্ত, বাড়ি বাড়ি গিয়ে যাচাই চলছে ◈ ১৩ লাখ টাকার লোভে স্বামীকে হত্যা, নিখোঁজের এক মাস পর ঘরের মাটি খুঁড়ে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ ◈ পুলিশ সদস্যকে মারধর: ঢাকার উত্তরা থেকে বিএনপি নেতা গ্রেপ্তার ◈ নির্বাচন প্রমাণ করেছে, বাংলাদেশ পুলিশ দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম : প্রধানমন্ত্রী  ◈ খালেদাকে বাড়ি থেকে উচ্ছেদ: সেনাবাহিনীর শীর্ষ দুই কর্মকর্তা হঠাৎ দৃশ্যপটের বাইরে ◈ মে‌সির দাপ‌টে বড় জয় ইন্টার মায়া‌মির

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ০৪:০৪ সকাল
আপডেট : ৩০ জুন, ২০২০, ০৪:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনের সংসদে হংকংয়ের নিরাপত্তা আইন পাস

ওয়ালি উল্লাহ সিরাজ : [২] এ আইনকে হংকংয়ের মানুষের নাগরিক ও রাজনৈতিক স্বাধীনতার জন্য হুমকি হিসেবে দেখছে অঞ্চলটির গণতন্ত্রপন্থীরা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ অনেক দেশই এই আইনের সমালোচনা করছে। বিবিসি

[৩] চীন গত মাসে ঘোষণা দিয়েছিলো, তারা অতিশীঘ্রই আইনটি পাস করবে। আর এই আইনটি বিচ্ছিন্নতাবাদি, বিদ্রোহী ও সন্ত্রাসবাদ দমনে সাহায্য করবে।

[৪] মঙ্গলবার পাশ হওয়া এ আইন নিয়ে কেউ কেউ এই আশঙ্কা প্রকাশ করেছেন, হংকংয়ের স্বায়ত্ত্বশাসন আরো বড় হুমকির মুখে পড়বে।

[৫] ধারণা করা হচ্ছে ব্রিটিশ শাসন থেকে হংকংকে চীনের কাছে হস্তান্তরের ২৩তম বার্ষিকী অর্থাৎ ১ জুলাই থেকে আইনটি কার্যকর করা হবে।

[৬] ১৯৯৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে চীনা শাসনে অন্তর্ভুক্ত হয় হংকং। তখন থেকে হংকং ‘এক দেশ, দুই নীতি’ পদ্ধতির আওতায় স্বায়ত্তশাসনের মর্যাদা ভোগ করে আসছে। হংকং চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হলেও নিজস্ব বিচার বিভাগ, আইনসভা ও নিরাপত্তা বাহিনী রয়েছে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়