শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ০৭:৪০ সকাল
আপডেট : ২৯ জুন, ২০২০, ০৭:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জামালপুরে ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা, পানিবন্দি ৫০ হাজার মানুষ

জামালপুর প্রতিনিধি: [২] উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে জামালপুরে বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ রূপ ধারণ করেছে। জেলার ছয়টি উপজেলায় ২৫টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। নতুন করে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৫০ হাজার মানুষ।

[৩] গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ৩০ সেন্টিমিটার বেড়ে সোমবার সকালে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপৎসীমার ৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাইফ বিষয়টি নিশ্চিত করেছেন।

[৪] যমুনার পানি বিপৎসীমা অতিক্রম করায় জেলার ২৫টি ইউনিয়ন প্লাবিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে গরুর খাবার ও বিস্তীর্ণ ফসলের মাঠ। বন্ধ হয়ে গেছে ইউনিয়ন পর্যায়ের বেশ কয়েকটি সড়কে যোগাযোগ ব্যবস্থা।

[৫] পানি বৃদ্ধির কারণে বন্যা কবলিত এলাকায় বন্ধ থাকা ৯০ শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে গেছে। বন্যায় দুর্ভোগে পড়েছে প্রায় ১৬ হাজার পরিবারের ৫০ হাজারের বেশি অসহায় মানুষ। বন্যা কবলিত এলাকাগুলোতে শুকনো খাবার, শিশু খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। বন্যার পানিতে পড়ে এখন পর্যন্ত এক শিশুর মৃত্যু হয়েছে।

[৬] এসব বিষয়ে জেলা প্রশাসক এনামুল হক বলেন, জেলায় বন্যা কবলিতদের জরুরি সেবা দানের জন্য সাত উপজেলায় ৮টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে ৪৬১টি। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিত অসহায় মানুষের জন্য ৬০ মেট্রিক টন চাল ও নগদ ৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়