শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ০৫:১৯ সকাল
আপডেট : ২৯ জুন, ২০২০, ০৫:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোহিঙ্গা শিবিরে কোভিড ঝুঁকি বাড়ছে

দেবদুলাল মুন্না:[২] এ তথ্য জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সের চেয়ারম্যান মোহাম্মদ মঈনুল ইসলাম। তিনি বলেন মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাস করছে কক্সবাজারের উখিয়া টেকনাফের বিভিন্ন শিবিরে। তাদের জন্য বাংলাদেশ সরকারের পাশাপাশি এনজিও এবং আইএনজিও কাজ করে যাচ্ছে। এই শিবিরগুলো করোনা ঝুঁকির সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

[৩] তিনি জানান, গত ২৫ জুন তার একটি মন্তব্য প্রতিবেদন জনস্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক সাময়িকী ল্যানসেটে প্রকাশিত হয়েছে।শিরোনাম, ‘বাংলাদেশে কোভিড-১৯-এর উচ্চঝুঁকিতে রোহিঙ্গা শরণার্থীরা’।

[৪]তিনি বলেন, কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের প্রতি বর্গ কিলোমিটারে থাকছেন প্রায় ৪০ হাজার মানুষ। বিশ্বের যে কোনো শরণার্থী শিবিরের মধ্যে এই হার সবচেয়ে বেশি। তাই শারীরিক দূরত্ব আর আইসোলেশনের (বিচ্ছিন্নকরণ) মতো স্বাস্থ্যবিধি মেনে চলাটা এখানে রীতিমতো অসম্ভব।

[৫] তিনি জানান, ল্যানসেটের প্রতিবেদনে বলা হয়, করোনায় রোহিঙ্গাদের মৃত্যু ও আক্রান্তের যে সংখ্যা এখন পর্যন্ত প্রকাশ করা হয়েছে, তা সঠিক নয়। এর পেছনে নানা কারণ রয়েছে। করোনায় আক্রান্ত হয়েছে শুনলে শিবিরের লোকজনের কাছে অস্পৃশ্য বিবেচিত হবেন, এই ভয়ে অনেকে উপসর্গ থাকার পরও স্বাস্থ্য পরীক্ষা করতে কিংবা চিকিৎসার জন্য যাচ্ছেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়