শিরোনাম
◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ১২:৩৫ দুপুর
আপডেট : ২৯ জুন, ২০২০, ১২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেপ্টেম্বরে ব্রিটেনের শিশুদের স্কুলে যেতে হবে, নইলে অভিভাবকদের জরিমানা

রাশিদ রিয়াজ : [২] ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন প্রয়োজনে অভিভাবকদের আইনগতভাবে বাধ্য করা হবে যাতে তারা বাচ্চাদের স্কুলে পাঠাতে আর গড়িমসি না করেন। কোভিডের কারণে বাচ্চাদের কিভাবে শারীরিক দূরত্ব বজায় রেখে পাঠদান করা হবে এ নিয়ে অভিভাবকদের শঙ্কা এখনো কাটেনি। কিন্তু বরিস চাচ্ছেন সেপ্টেম্বর থেকেই স্কুল বাধ্যতামূলক করতে। ডেইলি মেইল

[৩] গত মার্চ থেকে ব্রিটেনে স্কুল বন্ধের পাশাপাশি অনলাইনে পাঠদান চলছে। কোভিডের কারণে ব্রিটিশ সরকার স্কুলে বাচ্চাদের না পাঠানোর কারণে জরিমানা স্থগিত রাখে।

[৪] ডেইলি মেইলকে বরিস জনসন বলেছেন, স্কুলে বাচ্চাদের ফিরিয়ে আনা জরুরি। সেপ্টেম্বরের মধ্যেই তা চাই আমি। এবং এটাই আইন।

[৫] বরিস একই সঙ্গে বাচ্চাদের পাঠদানে স্কুল কর্তৃপক্ষকে তাদের দায়িত্ব গুরুত্বের সাথে পালনের কথা বলেছেন। তিনি বলেন, যেসব গরিব পরিবারের ছেলেমেয়ে স্কুল থেকে দূরে সরে গিয়েছে শিক্ষকরা তাদের সামাজিক অবিচারের মধ্যে ফেলে দিয়েছেন।

[৬] তবে ওয়েলস, স্কটল্যান্ড ও নর্দান আয়ারল্যান্ডের শিক্ষকরা ব্রিটিশ প্রধানমন্ত্রীর এ বক্তব্যের সঙ্গে একমত নন। তারা কোভিডের কারণে অভিভাবক ও বাচ্চাদের আরো ছাড় দেয়ার পক্ষপাতি।

[৭] গত সপ্তাহে ব্রিটেনের শিক্ষামন্ত্রী গ্যাভিন উইলিয়ামস শিক্ষকদের ইউনিয়নের সাথে স্কুল পুনরায় খুলে দেয়ার ব্যাপারে আপোষের সঙ্গে ফয়সালার পরামর্শ দেন। একটি ক্লাসে ১৫ জন শিশু ও তাদের মধ্যে শারীরিক দূরত্ব এক মিটারের বেশি রাখার কথাও বলেন গ্যাভিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়