শিরোনাম
◈ বন্ধ ছি‌লো পাঁচ বছর, আবারো চালু হচ্ছে জাতীয় ক্রীড়া পুরস্কার  ◈ ডোনাল্ড ট্রাম্প বল‌লেন,  নিরাপত্তার খাতিরে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ ঠিক হবে না  ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব: দেশে আবারও বাড়ছে ডলারের দাম ◈ মধ্যপ্রাচ্যের অস্থিরতা: শনিবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল ◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ১১:১০ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২০, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদ্যুৎ গ্রাহকদের ভোগান্তি, ৩ গুণ বাড়তি বিলের অভিযোগ

শরীফ শাওন : [২] মিরপুর ১৩ নম্বরে ডেসকো অফিসে গিয়ে দেখা যায় ভুক্তভোগিদের দীর্ঘ লাইন। গ্রাহক শিউলি আক্তার অভিযোগ করেন, ডেসকো বলছে গরমের কারণে বিল বেশি এসেছে। তাই গত বছরের বিলও সঙ্গে এনেছি। আমজাদ হোসেন বলেন, প্রতিমাসে বিল আসে ২০০ টাকা। মে মাসে এসেছে ৯ হাজার টাকার বেশি। জুন মাসে সাড়ে ৮ হাজার টাকা। রিতু ফারজানা জানান, প্রতিমাসে ১২শ’ টাকা বিল আসলেও মে মাসে বিল এসেছে ২৫ হাজার।

[৩] ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক কাউসার আমির আলি বলেন, ৮০ শতাংশ গ্রাহকের মিটার রিডিং দেখে মার্চ মাসের বিল করা হয়। এপ্রিল মাসের বিল মিটার রিডিং দেখে করা হয়নি। তবে মে মাসে শতভাগ গ্রাহকদের মিটার রিডিং দেখে বিল করা হয়েছে। মার্চ থেকে মিটার রিডিং না দেখায় মে মাসে তাদের রিডিংয়ে বেশি ইউনিট আসায় বিলও বেশি হয়েছে। আমরা যেসকল অভিযোগ পাচ্ছি তাদের পুর্ববর্তী মাসের ইউনিট এর সঙ্গে গড় করে পরিশোধের সুবিধা দেওয়া হচ্ছে।

[৪] ডিপিডিসি’র উপ ব্যবস্থাপনা পরিচালক (জনসংযোগ) শামীমুল হক শামীম বলেন, গ্রাহকদের বোঝার ভুলে তারা অভিযোগ নিয়ে আসছেন। অভিযোগকারীদের কারো বিলে সমস্যা দেখিনি। তবে অভিযোগকারীরা জানান, অভিযোগ কেন্দ্রের দায়িত্বরতদের অসহযোগিতা ও অসদাচরণে ভোগান্তির মাত্রা আরও বাড়ছে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়