শিরোনাম
◈ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আইন প্রণয়নে কাজ করছে সরকার : আইনমন্ত্রী ◈ গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন ◈ ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ৬ হাজার কোটি, তিন মাসে বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি ◈ সংবিধান সংস্কার ছাড়া জুলাই যোদ্ধাদের দায়মুক্তি: বৈধতা চ্যালেঞ্জ করে রিট ◈ আমরা মক্কা জোটকে ইরানবিরোধী মনে করি না: ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ◈ স্পীকার-ভারতীয় হাইকমিশনার বৈঠক: জনগণকেন্দ্রিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব ◈ সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ◈ ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ ◈ বিদিশার জামিন নামঞ্জুর ◈ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ০৩:২২ রাত
আপডেট : ২৮ জুন, ২০২০, ০৩:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড চিকিৎসায় দেশে স্বাস্থ্যকর্মীরা দৈনিক ৮ ঘণ্টা করে মাসে ১০ কর্মদিবস কাজ করছেন, ঢামেকে ৭ দিন

আনিস তপন, লাইজুল ইসলাম, শরীফ শাওন: [২] সুনির্দিষ্ট দায়িত্ব পালন শেষে ১৪ দিন থাকবেন কোয়ারেন্টাইনে। ছুটির ৬ দিন ব্যতিত ২৪ দিন স্বাস্থ্যকর্মীরা নির্দিষ্ট হোটেলে অবস্থান করবেন। নির্ভরযোগ্য সূত্র জানায়, স্বাস্থ্য অধিদপ্তর থেকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

[৩] নির্দেশনায় আরও বলা হয়, নির্ধারিত কর্মদিবস শেষে এক সপ্তাহের মধ্যে স্বাস্থ্যকর্মীদের করোনা টেস্ট করতে হবে। রিপোর্ট নেগেটিভ আসলে কোয়ারেন্টাইন শেষে তারা ৬ দিনের ছুটিতে যেতে পারবেন। তবে রিপোর্ট পজেটিভ আসলে নির্ধারিত হাসপাতালে চিকিৎসা নিতে হবে।

[৪] চিকিৎসাধীন অবস্থায় রিপোর্ট নেগেটিভ আসলে এর ৩ দিন পর পুনরায় টেস্ট করানো হয়। সেখানেও নেগেটিভ আসলে ১০ দিনের ছুটি শেষে পুনরায় কাজে যোগ দিবেন।

[৫]স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, প্রথম দিকে যে রোস্টার করা হয়েছিলো তা পরিবর্তন হয়েছে, সামনে হয়তো আরও আসতে পারে। চিকিৎসকসহ সকল স¦াস্থ্যকর্মীর কথা বিবেচনা করেই এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

[৫] ঢাকা মেডিকেলে ৭ কর্মদিবসের বিষয়ে স্বাচিব সভাপতি ডা. ইকবাল আর্সলান বলেন, এটি যদি করে থাকে তবে অবশ্যই বৈষম্য। এটা করা মোটেও ঠিক হয়নি।
[৬] বিএমএ মহাসচিব ডা. এহেতেসাম বলেন, নির্দেশনা অনুযায়ী চিকিৎসা কার্যক্রম চালানোই শ্রেয়। কিন্তু ঢাকা মেডিকেল সেটা করছে না। এতে বৈষম্য সৃষ্টি হয়েছে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ