শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ১২:৪৯ দুপুর
আপডেট : ২৭ জুন, ২০২০, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] থানায় আটকে রাখায় যুবকের আত্মহত্যা [২] ওসিকে ফোনে বললেন, লাশটা নিয়ে যান

সিরাজুল ইসলাম, কামাল হোসেন : [৩] বৃহস্পতিবার রাতে রাজবাড়ীর  গোয়ালন্দ পৌরসভার রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আত্মঘাতী পাপন সাহা গোয়ালন্দ ঘাট থানার ২ নম্বর গেট এলাকার অশোক কুমার সাহার ছেলে।

[৪] গোয়ালন্দ পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর কোমল সাহা জানান, পাপনের ঘরের চাল মেরামত করার সময় টিনের ছাউনির কিছু অংশ থানা প্রাচীরের ভেতরে চলে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করে হাজতে আটকে রাখে পুলিশ। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকাশ সাহার মধ্যস্থতায় মুচলেকা দিয়ে ছাড়া পান তিনি। বাসায় গিয়ে তিনি খাবার খান এবং মাকে প্রনাম করেন। রাত ১১টা ৫৫ মিনিটে ওসি আশিকুর রহমানকে ফোন করে পাপন বলেন, ‘স্যার, বিনা অপরাধে আমাকে আটকে রাখলেন। আমি আত্মহত্যা করছি। আমার লাশটা আপনি এসে নিয়ে যান।’ এ কথা শুনে ওসি কয়েক জনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। দরজা ভেঙ্গে ভেতরে গিয়ে তারা দেখেন, দুই হাতে বিদ্যুতের তার জড়িয়ে আছেন পাপন। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৫] ওসি আশিকুর রহমান বলেন, থানার জায়গা দখল প্রচেষ্টার অপরাধে পাপন সাহাকে আটক করা হয়েছিলো। মুচলেকায় তাকে ছেড়ে দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়