শিরোনাম
◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন? ◈ মা‌র্সেলোর দৃ‌ষ্টি‌তে বিশ্বকাপের সে‌মিফাইনা‌লে খেল‌তে পা‌রে ব্রা‌জিল, আ‌র্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন   ◈ দিনে ১৫টি জাহাজ যেতে পারবে হরমুজ প্রণালি দিয়ে, ঠিক করে দিল ইরান ◈ চাহিদা মেটাতে এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ ◈ ন‌রেন্দ্র মোদী বিশ্বমঞ্চে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়ে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ১২:২৫ দুপুর
আপডেট : ২৭ জুন, ২০২০, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চির নিদ্রায় শায়িত হলেন দানবীর ও বিশিষ্ট শিল্পপতি হাসান জামিল সাত্তার

এইচএম দিদার, দাউদকান্দি : [১] শুক্রবার দুপুর ১২ টায় নামায-ই-জানাজা শেষে হাসানপুর কলেজ মাঠের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে চির নিদ্রায় শায়িত হাসান জামিল সাত্তার(৬৬)।

[৩] কুমিল্লার বৃহত্তর দাউদকান্দির সার্বজনীন নন্দিত গণ মানুষের প্রিয় দাদা বিশিষ্ট শিল্পপতি কেন্দ্রীয় বঙ্গমাতা পরিষদের সভাপতি, দানবীর হাসান জামিল সাত্তার এর মৃত্যুতে তার নির্বাচনি এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।দলমত নির্বিশেষে শোকের ঢল নেমে এসেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও।

[৪] তিনি গত বৃহস্পতিবার ভোর সোয়া পাঁচটায় ডায়াবেটিস, কিডনিজনিত নানাবিধ সমস্যাসহ কোভিড-১৯ আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন-ইন্নালিল্লাহি ওয়াইন্নিল্লাহি রাজিউন। মৃত্যু তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।

[৫] এ দিকে তাঁর মৃত্যুতে শোকবার্তা জানিয়ে সমবেদনা প্রকাশ করছেন কুমিল্লা-১ আসনের সাংসদ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূ্ঁইয়া, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন,উপজেলা চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী ও পৌর মেয়র নাইম ইউসুফ সেইন।

[৬] উল্লেখ্য, হাসান জামিল সাত্তার জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে ১৯৯৬ সালে ও আ.লী মনোনীত নৌকা প্রতীক নিয়ে ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচন করেছিলেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়