শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ১২:১৫ দুপুর
আপডেট : ২৭ জুন, ২০২০, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় রাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ১

বগুড়া প্রতিনিধি: [২] র‌্যাবের অভিযানে ১৭৫কেজি গাঁজাসহ মাহাফুজার রহমান মাসুম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়। গ্রেফতারকৃত মাসুম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার পূর্ব ফুলমতি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

[৩] বৃহস্পতিবার রাত ১০.৩০ মিনিটে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সোনাতলা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় মাসুমের জীপ গাড়ি ( ঢাকা মেট্রো-ঘ-১১-৭৭৭৪) তল্লাশি চালিয়ে ১৭৫ কেজি গাঁজা পাওয়া যায় এবং আসামীর নিকট হইতে ০২ টি মোবাইল, ০২ টি সীম এবং নগদ ৫০০/-(পাঁচশত) টাকা উদ্ধার করা হয় উদ্ধার করা হয়। র‌্যাবের দাবি, গ্রেফতারকৃত মাসুম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যর চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

[৪] র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের স্কোয়াড কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মোস্তাফিজুর রহমান এ প্রতিবেদক-কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোনাতলা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় মাসুমের জীপ গাড়িতে তল্লাশি চালিয়ে ১৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাসুমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়