শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ২৬ জুন, ২০২০, ০৬:০৭ সকাল
আপডেট : ২৬ জুন, ২০২০, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাঁদে টয়লেট বানাতে যাচ্ছে নাসা

দেবদুলাল মুন্না:[২] এ তথ্য কসমিক সায়েন্স জার্নালের। কসমিক সায়েন্স জার্নালের অরি ক্যারাস বলেন, নাসা তাদেরকে জানিয়েছে ২০২৪ সাল নাগাদ নাসার প্রোজেক্ট আর্টেমিসের ফলে চাঁদে মানুষকে অস্থায়ীভাবে প্রথমে বসবাসের জন্য পাঠাবে। এই উচ্চাকাঙ্খী প্রকল্পের জন্য বিশাল পরিমানে প্রস্তুতির প্রয়োজন হয়। সেজন্য টয়লেট তৈরির কাজ শুরু করছে তারা।

[৩] এনগ্যাজেট নিউজ এজেন্সি জানায়, নাসার প্রকৌশল বিজ্ঞানী ডেভিড নিক বলেন চ্যালেঞ্জিং পরিবেশে নভোচারীদের প্রয়োজনীয় কাজটি করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও শেষ করতে হবে। আর এই কাজটি সহজ করার জন্য সহায়তা চেয়েছে নাসা।

[৪] আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ইতিমধ্যে স্পেস টয়লেট রয়েছে। তবে নাসা টয়লেটটি আরও ছোট, অধিক কার্যকরী এবং মাইক্রোগ্রাভিটি এবং লুনার গ্রাভিটিতে কাজ করবে এমন উদ্ভাবন করতে চায়।

[৫]ইনোভেশন নেটওয়ার্ক হিরোএক্স এর মাধ্যমে এই টয়লেটের ডিজাইন জমা দেয়া যাবে, যে প্রতিযোগিতাটি নাসা নিজেই ব্যবস্থাপনা করে। যার আইডিয়া গৃহীত হবে তার জন্য থাকছে ৩৫ হাজার মার্কিন ডলার পুরস্কার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়