শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৬ জুন, ২০২০, ০৪:৪৫ সকাল
আপডেট : ২৬ জুন, ২০২০, ০৪:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাহবুব রনি : সুস্থ থাকলে রিপোর্ট করতাম মধ্যবিত্ত জীবন নিয়ে

মাহবুব রনি : যে আপনারে আপন করতে চায় তাকে পর করবেন কোন বলে! বেশ সাবধানেই ছিলাম। তবুও আক্রান্ত হয়েই গেলাম। করোনাকে দূরে ঠেলে রাখা গেল না। ৪ জুন রাতে জ্বর আসে। ভাবলাম সাধারণ ভাইরাল জ্বর। চার দিনেও জ্বর কমেনি। সঙ্গে যুক্ত হল সর্দি কাশি। ৯ জুন নমুনা দিলাম। ১৩ তারিখ জানলাম কভিড-১৯ পজিটিভ। কিছু জটিলতা ছিল। আলহামদুলিল্লাহ। এখন বেশ ভালো। কাশি ছাড়া আর কোনো সমস্যা নেই। আজ দ্বিতীয়বার নমুনা দিলাম। আশা করি, ফলাফল নেগেটিভ আসবে। ডাক্তার বলেছেন, কাশি আরও দিন ১৫ থাকবে। ওষুধ নিচ্ছি। নেবুলাইজ করছি। বাকিটা আল্লাহ ভরসা।

কথা বললে কাশি বাড়ে। এমনকি হাসলেও। তাই অনেক ফোনকল রিসিভ করতে পারিনি। ক্ষমা করবেন। আগামী কয়েকদিনও কিছু কল রিসিভ করতে সমস্যা হতে পারে। সেটিও ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

রোগ-অসুস্থতা নিয়ে কোন অভিযোগ নেই। কিন্তু যখন হাতে কাজ বেশি থাকে তখন অসুস্থতা অনেক বেশি ক্ষতি করে ফেলে। আশা করি, সেটিও কাটিয়ে উঠতে পারব।

আমি যে বিষয়গুলো কাভার করি তাতে জুন মাস খুব গুরুত্বপূর্ণ। জনস্বার্থ এবং প্রশাসনিক- দুই দিক থেকেই অনেকগুলো নিউজ মিস করে ফেললাম। রিপোর্ট মিস করাটা আমাকে পীড়া দেয়।

সুস্থ থাকলে আরেকটা রিপোর্ট করতাম। মধ্যবিত্ত জীবন নিয়ে। করোনার আর্থিক ধাক্কা কেন মধ্যবিত্ত নিতে পারছে না- এ প্রশ্ন করছেন অনেকে। সঞ্চয় গড়েনি কেন! যে দেশে জমির দাম আকাশচুম্বী, বাসাভাড়া বল্গাহীন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি লাগামহীন সেখানে মধ্যবিত্ত সঞ্চয় করবে কীভাবে- বলতে পারেন? পরিবারের একজন সদস্য গুরুতর অসুস্থ হলে প্রতিবছর কত মধ্যবিত্ত পরিবার সহায়-সম্বলহীন হয়ে পড়ে- বলতে পারবেন?

সে যাক। এ করোনাকাল গেলে কিছু মানুষের নিশ্চয় পরিবর্তন ঘটবে। তবে সিংহভাগের হবে না- তা নিশ্চিত।

ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়