শিরোনাম
◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি ◈ মা‌ঠে অ‌শোভন আচর‌ণের জন‌্য শাস্তি পেলেন পা‌কিস্তা‌নের সালমান আলি আঘা

প্রকাশিত : ২৬ জুন, ২০২০, ১১:৪৫ দুপুর
আপডেট : ২৬ জুন, ২০২০, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইংল্যান্ডের সৈকতে হাজার মানুষের ঢল

মিনহাজুল আবেদীন : [২] কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণে সরকারের নির্দেশিত স্বাস্থ্য-বিধিকে না মেনে ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলের বোর্নমাউথ শহরের জনপ্রিয় একটি সমুদ্র সৈকতে হাজার হাজার মানুষের সমাগমের পর কর্তৃপক্ষ এই ঘটনাকে 'বড় অঘটন' হিসেবে ঘোষণা করেছে। জাগোনিউজ

[৩] বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ বোর্নমাউথ, ক্রাইস্টচার্চ ও পুল (বিসিপি) পরিষদের এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

[৪] বিসিপি পরিষদের প্রধান ভিক্কি স্লেইড বলেছেন, তিনি এই দৃশ্য দেখে একেবারে হতবাক হয়েছেন। তিনি বলেন, এতসংখ্যক মানুষের দায়িত্বহীন আচরণ এবং কর্মকান্ডে একেবারে বেদনাদায়ক। প্রত্যেককে নিরাপদ রাখার চেষ্টা করতে গিয়ে আমাদের পরিষেবাগুলো হিমশিম খাচ্ছে।

[৫] বিসিপির এই কর্মকর্তা বলেন, সৈকতের এই ঘটনাকে বড় অঘটন হিসেবে ঘোষণা দেয়া ছাড়া আমাদের হাতে এখন আর কোনও পথ খোলা নেই। আমরা জরুরি মোকাবিলা তৎপরতা শুরু করছি। তিনি বলেন, আমাদের সৈকতগুলো- বিশেষ করে বোর্নমাউথ এবং স্যান্ডব্যাঙ্কসের গত ২৪ থেকে ৪৮ ঘণ্টার দৃশ্য থেকে আমরা একেবারে হতভম্ব। তবে এ ব্যাপারে আরো কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়