শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ২৬ জুন, ২০২০, ০১:৩৩ রাত
আপডেট : ২৬ জুন, ২০২০, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ এ ৫১ জন চিকিৎসকের মৃত্যু

শাহীন খন্দকার : [২] কোভিড-১৯ ভাইরাসে বৃহস্পতিবার ডা. ফিরোজা বেগম ভোর ৬টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার স্বামী ডা. শফিকুর রহমান রুনু হাসপাতালে চিকিৎসাধীন, তার অবস্থা আশঙ্কাজনক।

[৩] বৃহস্পতিবার চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজের (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ডা. ফিরোজা বানু মিনু রাজশাহী মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের ছাত্রী।

[৪] তিনি বলেন, প্রয়াতর স্বামী ডা. শফিকুর রহমান রুনু চক্ষু বিশেষজ্ঞ ও কনসালটেন্ট। তিনি একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থাও আশঙ্কাজনক। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।

[৫] ডা. রাহাত আনোয়ার জানান, এ নিয়ে করোনায় এখন পর্যন্ত ৫১ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৮ জন চিকিৎসক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়