শিরোনাম
◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০৯:২৬ সকাল
আপডেট : ২৫ জুন, ২০২০, ০৯:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে ট্রেনে উঠতেও লাগবে বোর্ডিং পাস

বাশার নূরু: [২] বিমানবন্দরের মতোই রেল স্টেশনের অভ্যন্তরে প্রবেশ করতে গেলে আগে নির্দিষ্ট কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে সংশ্লিষ্ট বোর্ডিং পাস। এবং তা দেখিয়েই নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে ওঠা যাবে ট্রেনে। আর এই পুরো প্রক্রিয়াটিই হবে সংস্পর্শহীন।

[৩] সম্প্রতি উত্তর-মধ্য রেল জোনের প্রয়াগরাজ স্টেশনে আপাতত পাইলট প্রজেক্ট হিসেবে যাত্রীদের মধ্যে এই বোর্ডিং পাস দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রেল। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আগামীদিনে ধাপে ধাপে দেশের প্রতিটি রেল স্টেশনেই এই ব্যবস্থা শুরুর পরিকল্পনা করা হচ্ছে।

[৪] স্টেশনে পৌঁছনো মাত্রই সংশ্লিষ্ট যাত্রীকে যেতে হবে বোর্ডিং হলে। যেখানে একাধিক চেক-ইন কাউন্টারের ব্যবস্থা থাকছে। ঠিক যেমনটি থাকে বিমানবন্দরে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে সংশ্লিষ্ট রেল কর্মী এবং যাত্রীর মধ্যে কোনওরকম সংস্পর্শই হবে না।

[৫] চেক-ইন কাউন্টারের সামনে রাখা থাকবে ওয়েব ক্যাম। মোবাইলে যে টিকিট থাকবে অথবা প্রিন্ট আউট করা যে টিকিট সঙ্গে করে আনবেন যাত্রীরা, কাউন্টারের সামনে রাখা ওয়েব ক্যামে সেই টিকিট স্ক্যান করতে হবে যাত্রীকে। একইভাবে তার কোনও সরকারি পরিচয়পত্রও স্ক্যান করতে হবে। ওয়েব ক্যাম যুক্ত থাকবে টিকিট চেকিং স্টাফের কম্পিউটারের সঙ্গে। স্ক্যানিংয়ের পর সংশ্লিষ্ট যাত্রীর পিএনআর খতিয়ে দেখা হবে। সরকারি পরিচয়পত্র এবং পিএনআর খতিয়ে দেখার পরই ইস্যু করা হবে বোর্ডিং পাস। সূত্র: আজকাল

  • সর্বশেষ