শিরোনাম
◈ একাদশে ভর্তির প্রথম ধাপ থেকে ছিটকে পড়ল ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী ◈ অটোরিকশার সঙ্গে সংঘর্ষের পর খাদে বাস, পটুয়াখালীতে প্রাণ গেল ৩ জনের ◈ শিগগিরই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরতে ইরানের ৩ শর্ত, মানলেই যুদ্ধ বন্ধ ◈ পরিবহন মালিক সমিতির জরুরি নির্দেশনা ◈ এবার কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ ◈ অবশেষে আটক তুহিনের বাড়ি থেকে অপ্রতিমের আইফোন উদ্ধার: পুলিশ ◈ হিমবাহ ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি, বাংলাদেশসহ ৮ দেশকে সতর্ক করলেন গবেষকরা ◈ তারেক রহমানকে চলতি বছরেই সফরে নিতে চায় ভারত! ◈ রাজধানীতে সন্ধ্যার পর ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০৪:৫৬ সকাল
আপডেট : ২৫ জুন, ২০২০, ০৪:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বন্ধ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক সচল করতে কাজ করছে বিএনপিপন্থী চিকিৎসক সংগঠনগুলো

শাহানুজ্জামান টিটু : [২] ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আইসোলেশন সেন্টার তৈরির পরিকল্পনা।

[৩] করোনার পরিস্থিতির অবনতিশীল অবস্থার কারণে দেশে অক্সিজেন ও আইইউসি সংকট উত্তরে যৌথভাবে কাজ করছে ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশন।

[৩] করোনার সময়ে রোগী সংকটসহ নানা কারণে বন্ধ হাসপাতালগুলোকে সক্রিয় করে সেখানে আইসোলেশন ইউনিট চালু করার পরিকল্পনা নিয়ে কাজ করছে। এরই ধারাবাহিকতায় করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় চট্টগ্রাম নগরীতে ১০০ শয্যার একটি আইসোলেশন সেন্টার তৈরির ঘোষণা দিয়েছে বিএনপি। নগরীর বাকলিয়ায় কুইন্স কমিউনিটি সেন্টারকে আইসোলেশন সেন্টার হিসেবে তৈরির কাজ করছে তারা।

[৪] মহানগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন জানান, দ্রুততম সময়ের মধ্যে ১০০ শয্যার আইসোলেশন সেন্টার গড়ে সেটি রোগীদের চিকিৎসার জন্য খুলে দেওয়া হবে।

[৫] এ প্রসঙ্গে ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. হারুন-অর-রশীদ জানান, সারাদেশে সরকারি ও বেসরিকারি হাসপাতালগুলোতে প্রায় ১৩শর মত আইসোলেশন ইউনিট রয়েছে। এরমধ্যে প্রায় সাড়ে চারশ সরকারী হাসপাতালগুলোতে আছে। এর বাইরে মেজর সংখ্যা আইসিইউ বেসরকারী হাসপাতালগুলোতে আছে। কিন্তু আমরা খোঁজ নিয়ে জেনেছি এসব হাসপাতালগুলোর অধিকাংশ নানা সংকটে বন্ধ। তাদেরকে সহযোগিতায় হাত বাড়ানো হয়েছে। তিনি বলেন, আমরা তাদেরকে ডাক্তার ও চিকিৎসা সরঞ্জাম দিয়ে সহযোগিতা দেবো। ফলে বন্ধ হাসপাতালগুলো চালু করা সম্ভব হলে সাধারণ মানুষের ভোগান্তি কিছুটা হলে কমবে।

  • সর্বশেষ