শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০৮:১৯ সকাল
আপডেট : ২৫ জুন, ২০২০, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কার্গো প্লেনে আসা সেই বিদেশিনীকে বহিষ্কার করল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট : [২] ভিসা থাকলেও নিয়ম ভেঙে কার্গো প্লেনে ঢাকায় আসা এক বিদেশিনীকে বিমানবন্দর থেকেই ‘ডিপোর্ট’ (বহিষ্কার) করে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ।

[৩] সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ডেনমার্কের এক নাগরিক আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) হয়ে বাংলাদেশে কাজ করার জন্য গত মঙ্গলবার কাতার এয়ারওয়েজের একটি কার্গো প্লেনে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন।

[৪] কার্গো প্লেনে করে যাত্রী পরিবহনের সুযোগ নেই। এরপরও তিনি কীভাবে কার্গো ফ্লাইটে করে ঢাকায় চলে এলেন আর এয়ারলাইন্স বা কেন তাকে নিয়ে আসল এ নিয়ে ঢাকায় বিমানবন্দরে ও কূটনৈতিক মহলে তোলপাড় শুরু হয়।

[৫] নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, সম্ভবত ওই বিদেশিনী ও তাঁর সংস্থাই ধরেই নিয়েছিল যে বাংলাদেশে নিয়ম না মেনে আসলেও ইমিগ্রেশন পার হয়ে দেশে ঢোকা যাবে। তাকে ইমিগ্রেশন পার করে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টাও চলছিল বিভিন্ন মহল থেকে। কিন্তু শেষ পর্যন্ত কর্তৃপক্ষ তাকে অনুমতি না দিয়ে বুধবার ভোরে একটি ফ্লাইটে ফেরত পাঠিয়েছে।

[৬] কূটনৈতিক সূত্রগুলো জানায়, ডেনমার্কের ওই নারী গত মাসে কোপেনহেগেনে বাংলাদেশ দূতাবাস থেকে বাংলাদেশে আসার ভিসা নিয়েছিলেন। কিন্তু তিনি যেভাবে এসেছিলেন তা মোটেও বিধিসম্মত ছিল না। এ কারণেই তাকে ফেরত পাঠানো হয়েছে।

বিডি প্রতিদিন

  • সর্বশেষ