শিরোনাম
◈ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ সিলেটে তেলবাহী ট্যাংক লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ ◈ ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদন ◈ সমুদ্রের পাশে ২০০ হেক্টরের মেগা পার্ক, বদলে যাচ্ছে এথেন্সের পুরোনো বিমানবন্দর ◈ দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা? ◈ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা ◈ কলেরার টিকা দেওয়া শুরু: কারা পাবেন, কারা পাবেন না ◈ ৬৪ রানে অলআউট হয়ে গেলো বাংলাদেশ ◈ ক্ষমতায় ছয় মাসেও আস্থাভাজন কর্মকর্তা খুঁজতে হিমশিম বিএনপি সরকার! ◈ ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০৬:৩৫ সকাল
আপডেট : ২৫ জুন, ২০২০, ০৬:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের যে ৪টি জেলায় করোনায় এখনো কোনো মৃত্যু নেই

ডেস্ক রিপোর্ট : [২] মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৮ মার্চ দেশে প্রথম রোগীর মৃত্যুর ঘটনা ঘটে। এরপর থেকে সেই তালিকা দীর্ঘই হচ্ছে দিন দিন। দেশে প্রাণঘাতী এই ভাইরাসে এ পর্যন্ত ১ হাজার ৫৮২ জন মারা গেছেন। তবে প্রতিদিন এত রোগীর মৃত্যু হলেও এখন পর্যন্ত দেশের ৪টি জেলায় কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাননি।

[৩] জেলা চারটি হল- জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম ও সাতক্ষীরা। এই চারটি জেলা সুস্থতার হারের দিক দিয়েও অন্যান্য জেলার তুলনায় এগিয়ে।

[৪] মৃত্যু এড়ানোর কারণ হিসেবে এই জেলাগুলোর সিভিল সার্জনরা জানান, স্বাস্থ্যবিধি মানা, কঠোরভাবে লকডাউন কার্যকর করা, বাইরের জেলা থেকে আসা মানুষকে দ্রুত শনাক্ত করে কোয়ারেন্টাইন নিশ্চিত করা ও আক্রান্ত রোগীদের ভালোভাবে যত্ন নেয়ার কারণেই এই সফলতা পাওয়া গেছে।

[৫] কুড়িগ্রাম: এই জেলায় কঠোর লকডাউন মানা হয়েছে। তাই ফলও মিলেছে ভালো। জেলাটিতে এখন পর্যন্ত ১২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৭৭ জন সুস্থ হয়েছেন।

[৬] জয়পুরহাট: জেলাটিতে মঙ্গলবার পর্যন্ত ২৫৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, এদের মধ্যে ১৬২ জন সুস্থ হয়েছেন। জেলাটিতে ৬৫ শতাংশ রোগী দ্রুত সুস্থ হয়েছেন।

[৭] সাতক্ষীরা: এই জেলায় করোনায় আক্রান্ত ১০৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ জন। তবে সুস্থতার হার কম হলেও কেউ আশঙ্কাজনক নয়। জেলাটির সিভিল সার্জন জানান, ঈদের ছুটিতে আক্রান্ত বেড়ে গেছে। ঈদের ছুটিতে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে মানুষ আসায় আক্রান্তের হার বেড়েছে।

[৮] চাঁপাইনবাবগঞ্জ: জেলাটিতে মঙ্গলবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮৮ জন। এদের মধ্যে ৫৭ জনই সুস্থ হয়েছেন। জেলাটিতে শুরু থেকেই শতভাগ কোয়ারেন্টাইন ও আইসোলেশন নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন সেখানকার সিভিল সার্জন।

[৯] এরপর থেকেই আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। বুধবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে জানান, গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ১ হাজার ৫৮২ জন কোভিড রোগী মারা গেলেন। দেশে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৬২ জন নতুন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ১ লাখ ২২ হাজার ৬৬০ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৩১ জন এবং মোট সুস্থ ৪৯ হাজার ৬৬৬ জন।নয়া দিগন্ত

  • সর্বশেষ
  • জনপ্রিয়