শিরোনাম
◈ ২১৪ কোটি টাকায় নির্মিত কক্সবাজার ‘আইকনিক’ স্টেশন ইজারা নিতে ব্যবসায়ীদের অনাগ্রহ! ◈ যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠক হতে পারে বৃহস্পতিবারই ◈ বৈদেশিক ঋণে চাপের মুখে সরকার, পাঁচ বছরে পরিশোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো চীনা জাহাজ ◈ হেল্পার ছিলেন চালকের আসনে, কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, নিহত ৭ ◈ ১৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘সুপার এল নিনো’র দিকে এগোচ্ছে বিশ্ব, শঙ্কায় আবহাওয়াবিদরা! ◈ ১৩ দিনেই নেপালকে পুরোপুরি বদলে দিলেন নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ (ভিডিও) ◈ বাংলাদেশে প্রথমবার হজযাত্রীদের 'নুসুক কার্ড' বিতরণ শুরু ◈ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে ◈ বর্ণিল আয়োজনে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০২:১৪ রাত
আপডেট : ২৫ জুন, ২০২০, ০২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘ভার্চুয়াল কোর্ট’ অব্যাহত রাখার বিল চূড়ান্ত করার আগে বিশেষজ্ঞ মত নেবে সংসদীয় কমিটি

বাশার নূরু: [২] ভিডিও কনফারেন্সসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে আদালতের কার্যক্রম চালানোর সুযোগ রেখে জারি করা অধ্যদেশটিকে আইনে পরিণত করার উদ্যোগ নেয়া হয়েছে। সংসদে আনীত এ সংক্রান্ত বিলটির ওপর বিশেষজ্ঞ মত নেয়ার সিদ্ধান্ত হয়েছে গতকাল, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে।

[৩] কমিটির সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেন, আগামী ২৮ জুন সংসদীয় কমিটি আবারও বসবে। সেখানে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে। আমি একজন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ রাখারও প্রস্তাব দিয়েছি। যাতে বিষয়গুলো সহজে ব্যাখ্যা করা যায়।

[৪] তিনি জানান, সংসদীয় কমিটি আইন কমিশনের চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল বাসেত মজুমদার, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবীকে ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হবে।

[৫] সংসদীয় কমিটির সভাপতি আবদুল মতিন খসরু বলেন, বিশেষজ্ঞ মতামত নিয়ে কমিটি প্রতিবেদন চূড়ান্ত করবে। ২৯ তারিখ আমরা সংসদে প্রতিবেদন দিতে পারবো বলে আশা করছি।

[৬] মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হকের পক্ষে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার বিল- ২০২০’ সংসদে তোলেন। পরে বিলটি ৫ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়