শিরোনাম
◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ০৯:১৬ সকাল
আপডেট : ২৪ জুন, ২০২০, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কামরুল হাসান মামুন : কোভিড টেস্ট, অভিনন্দন নেপাল

কামরুল হাসান মামুন : নেপাল প্রতি ১০ লাখ মানুষের মধ্যে ১৫ হাজার ৪৩৪ টি করোনা টেস্ট করে, ভারত প্রতি ১০ লাখ মানুষের মধ্যে ৫ হাজার ১৭৩ টি করোনা টেস্ট করে, পাকিস্তান প্রতি ১০ লাখ মানুষের মধ্যে ৫ হাজার ১০৪ টি করোনা টেস্ট করে। আর বাংলাদেশ প্রতি ১০ লাখ মানুষের মধ্যে ৩ হাজার ৮৩১ টি করোনা টেস্ট করে। শ্রীলংকা প্রতি ১০ লাখ মানুষের মধ্যে ৪ হাজার ৪৪১ টি করোনা টেস্ট করে যদিও তাদের মোট করোনা রোগীর সংখ্যা ১ হাজার ৯৫১ আর মৃত্যু মাত্র ১১ জন। সার্ক দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে নেপাল। নেপালিরা বিদেশ ফেরতদের এক্সসেলেন্ট কোয়ারান্টিনের ব্যবস্থার সুফলই তাদেরকে এত ভালো অবস্থানে রেখেছে। তারা শুরু থেকেই বিষয়টিকে সিরিয়াসলি নিয়েছে এবং আর্মির তত্বাবধানে মার্চেই মাঠে তাবু গেড়ে বিশেষ ধরণের কোয়ারান্টিনের ব্যবস্থা করেছে যা বিশ্ব গণমাধ্যমে প্রশংসিত হয়েছে। নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় Times higher education Asia ranking 2020 তে ৩০০-৪০০ মধ্যে আছে কিন্তু বাংলাদেশ নাই। বাংলাদেশের অবস্থান ৪০১! এরা আগাচ্ছে আর আমরা পেছাচ্ছি। কিন্তু আমাদের অর্থনীতি ক্যানাডা থাইল্যান্ডের অর্থিনীতির সমান। আর সম্প্রতি কূটনীতিতে নেপালের সাহসের কথা এখন মানুষের মুখে মুখে।

আমি মার্চে এটি নিয়ে একটি স্টেটাস দিয়েছিলাম। তার দুইদিন আগে ইতালি ফেরতদের কোয়ারান্টিনে নেওয়ার জন্য আরেকটি স্টেটাস দিয়েছিলাম। স্ট্যাটাসটি প্রায় ভাইরাল হয়েছিল। অর্থাৎ আমাদের সাধারণ মানুষরাও এর গুরুত্ব বুঝতে পেরেছিল। কেবল পারেনি আমাদের সরকার আর স্বাস্থ্য মন্ত্রণালয়। তখন মন্ত্রণালয় থেকে কেউ একজন আমাকে ফোন করেছিল। আমাকে নিশ্চয়তা দিয়েছিল তারা বিষয়টাকে গুরুত্বের সাথে দেখছে। কিন্তু দুইদিন পর দেখি ইতালি ফেরত সবাইকে তাদের নিজ দায়িত্বে কোয়ারান্টিনে থাকার পরামর্শ দিয়ে বাড়ি যেতে দিয়েছে। সেই থেকে যে ভুল শুরু এরপর কেবল ভুলের চেইন রিঅ্যাকশন দেখেছি আর এর ফল ক্যাসকেডিং ইফেক্ট। দক্ষিণ এশিয়ার মধ্যে আমরা খুবই খারাপ অবস্থায় আছি। এখনতো শুনছি টেস্ট করার মত যেথষ্ট কিটই নেই।

  • সর্বশেষ