শিরোনাম
◈ ভারত-বাংলাদেশ যাত্রীবাহী ট্রেন চালু নিয়ে বৈঠক, নতুন রুটের প্রস্তাব ঢাকার ◈ নতুন যে দায়িত্ব পেলেন এ. এম. মাহবুব উদ্দিন ◈ হুতিদের কারাগারে সৌদি বিমান হামলার অভিযোগ, নিহত ৭ ◈ ভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের জন্য প্রচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা : রিজভী ◈ কেরুর মদ বিক্রি ৫০০ কোটি টাকা, ডিস্টিলারি ইউনিটে রেকর্ড ২২৪ কোটি টাকার মুনাফা ◈ হাসিনাকে ‘কোনো অবস্থাতেই প্রত্যর্পণ করবে না' দিল্লি, দেশে ফিরলে নিরাপত্তা নিশ্চিতের তাগিদ: আনন্দবাজার ◈ ডিসেম্বরে মেয়াদ শেষ গঙ্গা চুক্তির, তারেক-মোদি বৈঠকেই কি হবে নবায়নের সিদ্ধান্ত? ◈ আমাকে ফিজিক্যালি হ্যারাস করেছে, আমার শরীরে পানি ও কোক ছুড়ে মেরেছে, আমি একদম ভিজে যাই: অভিনেত্রী বাঁধন ◈ ক্যান্টন ফেয়ারে অংশ নিতে বাংলাদেশিদের ভিসা সুবিধা, জালিয়াতি নিয়ে সতর্ক করল চীনা দূতাবাস ◈ বাংলাদেশ থেকে ভারতে কেন পাট পাচার করার অভিযোগ উঠছে

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ০২:১৯ রাত
আপডেট : ২৪ জুন, ২০২০, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুগঞ্জে ট্রাক চাপায় চাতাল শ্রমিক নিহত

এএইচ রাফি, ব্রাহ্মণবাড়িয়া : [২] ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক চাপায় সিএনজি অটোরিক্সার আরোহী মোহাম্মদ ইব্রাহীম নামে এক চাতাল শ্রমিক নিহত হয়েছে। সে উপজেলার মৈশাইর গ্রামের নায়ের আলীর ছেলে। ইব্রাহীম মায়ের দোয়া অটোর রাইস মিলের শ্রমিক হিসেবে কমর্রত ছিলেন।
[৩] মঙ্গলবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের সোনারামপুর এ ঘটনা ঘটে। এ সময় মৈশাইর গ্রামের অটোরিক্সার অপর যাত্রী মৃত কাদির মিয়ার ছেলে আব্বাস আহত হয়েছে। আহত আব্বাসকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
[৪] পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সোনারামপুর থেকে একটি সিএনজি অটোরিক্সা ঘুরিয়ে খড়িয়ালা যাচ্ছিল। এসময় আশুগঞ্জ থেকে যাওয়া ধানবাহী একটি ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দিলে সিএনজি অটোরিক্সা থেকে সড়কে পড়ে যান ইব্রাহীম মিয়া ও আব্বাস। এসময় ট্রাকের চাকার নিচে পৃষ্ট হয়ে ইব্রাহীম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। গুরুত্বর আহত হন আব্বাস। পরে আব্বাসকে এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করান। দূর্ঘটনার পর সিএনজি অটোরক্সিার চালক সিএনজি অটোরিক্সা নিয়ে পালিয়ে যান। এবং ট্রাকের চালক ও হেলপার ট্রাকটি ফেলে পালিয়ে যান। তবে সিএনজি অটোর রিক্সার চালক ও ট্রাক চালক , হেলপার কাউকেই আটক করতে পারেনি পুলিশ।
[৫] খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রার্প্ত কর্মকর্তা কে এম মনিরুজ্জামান চৌধুরী জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তবে ট্রাক ও সিএনজি অটোরক্সিা চালককে খোঁজা হচ্ছে। এ বিষয়ে আইগত ব্যবস্থা নেয়া হবে।
  • সর্বশেষ