শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ১২:১৫ দুপুর
আপডেট : ২৪ জুন, ২০২০, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ইউনিটে স্বাস্থ্যবিধি না মানায় সতর্ক হলো ঢামেক কর্তৃপক্ষ

ইসমাঈল ইমু : [২] ঢামেকের করোনা ইউনিট দু’টির সামনে গিয়ে দেখা যায়, হাসপাতালে আসা মানুষগুলো শুধু একটি মাস্ক পরে করোনা ইউনিটে প্রবেশ করছেন আবার বেরিয়ে যাচ্ছেন। ইউনিট গুলোর সামনে নিরাপত্তায় নিয়োজিত নেই কোনো আনসার সদস্যও।

[৩] হাসপাতাল সূত্রে জানা গেছে, ঢামেকের দু’টি করোনা ইউনিটের প্রবেশ মুখে হাত জীবাণুমুক্ত করার জন্য কয়েকটি বেসিন বসানো হয়েছে। কিন্তু করোনা ইউনিটে আসা লোকজন সেসব বেসিনে হাত জীবাণুমুক্ত করা তো দূরের কথা সেখানে ফিরেও দেখছে না।

[৪] করোনা ইউনিট-১ এর সামনের বেসিনে পানি নেই। একটি বেসিন ভাঙা। আবার নতুন ভবনের নিচতলার সামনে দু’টি বেসিন লাগানো হয়েছে। সেখানেও বেসিনে পানি থাকলেও হাত ধোয়ার জন্য নেই সাবান।

[৫] এ বিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, হাসপাতালে সুরক্ষা সামগ্রী ছাড়া প্রবেশ করায় ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। এখনই আমি হাসপাতালে সেন্ট্রাল মাইকে আনসার সদস্যসহ সবাইকে সতর্ক করতে নির্দেশনা দিচ্ছি। বেসিনগুলো যেখানে লাগিয়েছি সেটা ঠিক হয়নি। আমরা আবার নতুন করে বেসিনগুলো লাগিয়ে দিচ্ছি। সেখানে হাত জীবাণুমুক্ত করার জন্য সাবান দেওয়া হবে। পিপিই পরাসহ সবাই যেন হাত জীবাণুমুক্ত করে হাসপাতালে প্রবেশ করতে পারে এজন্য সেখানে আনসার সদস্যদের ডিউটি দেওয়া হবে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়