শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ০৬:০৭ সকাল
আপডেট : ২২ জুন, ২০২০, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিস্ময়কর নবজাতকের গল্প

ডেস্ক রিপোর্ট : লম্বায় মাত্র ১১ ইঞ্চি, ওজনও মাত্র ৪৬০ গ্রাম। দুবাইয়ের একটি প্রাইভেট হাসপাতালে সম্প্রতি জন্ম নেয় এমন এক কন্যাসন্তান। গত তিন মাস ধরে বাচ্চাটিকে বাঁচাতে চিকিৎসকরা অক্লান্ত পরিশ্রম করেন। কিন্তু তারা ভাবতে পারেননি এই অস্বাভাবিক অবস্থায় জন্ম নিয়েও সে বেঁচে যাবে। ইতোমধ্যে পরিবারের সঙ্গে সে বাড়িও ফিরেছে। আমাদের সময়

নবজাতকের মা আনিশা মেয়ের বেঁচে ফেরায় আপ্লুত। তিনি বলেন, ১১ মার্চ ও যখন পৃথিবীতে আসে দেখে আমি নিজে অবাক হয়েছিলাম। অনেক ছোট ছিল। ওকে বাঁচানো যাবে কিনা, চিকিৎসকরা তার নিশ্চয়তা দিতে পারছিলেন না।

ভারতের মেয়ে আনিশা লেবানিজ স্বামীকে নিয়ে ৮ মার্চ হাসপাতালে ভর্তি হন। পার্কভিউ হাসপাতালের চিকিৎসক মুদিত কুমার বলেন, মেয়েটি ২৪ সপ্তাহে জন্ম নেয়। অন্তত ১৬ সপ্তাহ আগে ডেলিভারি হওয়ায় আমরা চিন্তায় পড়ে যাই। আকার তো ছোট ছিলই ওজনও ছিল স্বাভাবিকের চেয়ে খুব কম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়